ভেনিজুয়েলায় ব্যর্থ অভ্যুত্থান: মার্কিন কর্মকর্তাদের সম্মিলিত বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i70108-ভেনিজুয়েলায়_ব্যর্থ_অভ্যুত্থান_মার্কিন_কর্মকর্তাদের_সম্মিলিত_বৈঠক
লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মার্কিন পরিকল্পনায় সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর কারাকাসের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা নেয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৪, ২০১৯ ১৫:৩৫ Asia/Dhaka
  • মাইক পম্পেও (সামনে) এবং জন বোল্টন
    মাইক পম্পেও (সামনে) এবং জন বোল্টন

লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মার্কিন পরিকল্পনায় সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর কারাকাসের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা নেয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন।

গতকাল (শুক্রবার) ওই বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। এ বৈঠকে তারা ভেনিজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপসহ সম্ভাব্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।  

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে যোগ দেয়া শীর্ষ তিন কর্মকর্তার মধ্যে সামরিক ব্যবস্থা নেয়ার বিষয়ে খুব একটা ঐক্য হয় নি। বৈঠক শেষে শানাহান সাংবাদিকদের জানান, “এটি ছিল সত্যিকার অর্থে একটি পর্যালোচনামূলক বৈঠক যাতে আমরা সবাই এক সারিতে আসতে পারি।”

সামরিক ব্যবস্থাসহ সব পথ নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শানাহান বলেন, “আমি আপনাদের কল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করব। আমাদের টেবিলে সব পথ খোলা রয়েছে।” এর আগে গত বুধবার শানাহান ভেনিজুয়েলার সংকটকে সামরিক উপায়ের চেয়ে কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তবে ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের লক্ষ্যে সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।#

পার্সটুডে/এসআইবি/৪