‌আমেরিকা এসো, অস্ত্র হাতে আমরা প্রস্তুত: ভেনিজুয়েলার সেনাবাহিনীর চ্যালেঞ্জ
https://parstoday.ir/bn/news/world-i70513-আমেরিকা_এসো_অস্ত্র_হাতে_আমরা_প্রস্তুত_ভেনিজুয়েলার_সেনাবাহিনীর_চ্যালেঞ্জ
ভেনিজুয়েলার সেনাবাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি পুনরায় আনুগত্য ঘোষণা করে বলেছে, তারা অস্ত্র হাতে আমেরিকার জন্য অপেক্ষা করছেন। মাদুরোর প্রতি আনুগত্য জানিয়ে গতকাল (শনিবার) কুচকাওয়াজ করেছে দেশটির সেনাবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৯ ১২:৩২ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার সেনাবাহিনী
    ভেনিজুয়েলার সেনাবাহিনী

ভেনিজুয়েলার সেনাবাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি পুনরায় আনুগত্য ঘোষণা করে বলেছে, তারা অস্ত্র হাতে আমেরিকার জন্য অপেক্ষা করছেন। মাদুরোর প্রতি আনুগত্য জানিয়ে গতকাল (শনিবার) কুচকাওয়াজ করেছে দেশটির সেনাবাহিনী।

তারা মার্কিনীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা কখনোই আমাদের দেশে আগ্রাসন চালাতে পারবে না। তারা বলেন, "আমরা প্রস্তুত। তোমাদের জন্য আমরা অস্ত্র হাতে অপেক্ষা করছি।" এ সময় সেনাবাহিনীর এই সমাবেশে খোদ মাদুরো অংশ নেন এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন।

মাদুরো

মার্কিন উসকানিতে ভেনিজুয়েলার কিছু সেনা মাদুরোর পক্ষত্যাগ করার পর এ ধরনের 'আনুগত্যের কুচকাওয়াজ' এর আয়োজন করা হলো।

কয়েক সপ্তাহ আগে ভেনিজুয়েলায় একটি ক্যু চেষ্টা ব্যর্থ হয়। এ প্রসঙ্গে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশে সামরিক বাহিনীর ছোট একটি অংশ ক্যু করার চেষ্টা করেছিল তবে তা পরাজিত হয়েছে। সে সময়ও তিনি তার প্রতি আনুগত্যের জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।