কানাডায় কন্স্যুলেট বন্ধ করবে ভেনিজুয়েলা
-
কানাডায় ভেনিজুয়েলার একটি কন্স্যুলট অফিসে
কনাডার ভাংকুভার, টরেন্টো ও মন্ট্রিল শহরে অবস্থিত কন্স্যুলেট অফিস সাময়িকভাবে বন্ধ করে দেবে ভেনিজুয়েলা। রাজধানী কারাকাসে কানাডার দূতাবাস বন্ধ করে দেয়ার জবাবে ভেনিজুয়েলার সরকার এ ব্যবস্থা নিতে যাচ্ছে।
ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডার রাজধানী অটোয়াতে অবস্থিত দূতাবাসই সমস্ত দায়িত্ব পালন করবে।
চলতি সপ্তাহের প্রথম দিকে কানাডা জানিয়েছে, ভেনিজুয়েলায় অবস্থিত তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। কানাডা অভিযোগ করেছ, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কানাডীয় কূটনীতিকদের কাজে বাধা সৃষ্টি করছেন। তবে, কারাকাস বলছে, ভেনিজুয়েলা সরকারের প্রতি শত্রুতামূলক আচরণের কারণে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত।
গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরপর থেকে দেশটিতে মারাত্মক রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আমেরিকা ও কানাডাসহ পশ্চিমা দেশগুলো মাদুরো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।