ইরান-চীন-রাশিয়া যৌথ নৌমহড়া আমেরিকার প্রতি সতর্কবার্তা: গ্লোবাল টাইমস
-
ফাইল ছবি
চীনা দৈনিক ‘গ্লোবাল টাইমস’ লিখেছে, ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরান, চীন ও রাশিয়ার উদ্যোগে যে যৌথ নৌমহড়া হতে যাচ্ছে তা আমেরিকার জন্য একটি সতর্কবার্তা।দৈনিকটি গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেছে।
যৌথ নৌমহড়ার স্থান নির্বাচন প্রসঙ্গে গ্লোবাল টাইমস লিখেছে, ওমান সাগর হচ্ছে এবং অতি স্পর্শকতার এলাকা যা বিশ্বের জ্বালানী সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়। এই সাগরের পরিস্থিতি চীনের অর্থনীতি ও নিরাপত্তার ওপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে।
দৈনিকটি লিখেছে, চীনের পানিসীমার বাইরে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি বেইজিংয়ের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে। গ্লোবাল টাইমস জানিয়েছে, যৌথ সামরিক মহড়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করা হলে একদিকে যেমন জ্বালানী সরবরাহের রুটগুলোর নিরাপত্তা বৃদ্ধি পায় তেমনি চীনের জ্বালানী নিরাপত্তাও শক্তিশালী হয়।
চীনা দৈনিকটি লিখেছে, ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়া প্রমাণ করছে, আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও বিশ্বের দুই প্রধান শক্তি চীন ও রাশিয়া ইরানের পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।প্রকারান্তরে এটি আমেরিকার প্রতি একটি সতর্কবার্তা।
ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে আজ (শুক্রবার) থেকে ইরান, চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।