মার্কিন সেনাদের রক্ষা করতে ইরাকি প্রধানমন্ত্রীকে মাইক পম্পেওর আহ্বান  
https://parstoday.ir/bn/news/world-i77709-মার্কিন_সেনাদের_রক্ষা_করতে_ইরাকি_প্রধানমন্ত্রীকে_মাইক_পম্পেওর_আহ্বান
ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের রক্ষা করার জন্য দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ আলাভির প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে প্রস্তাব পাস হওয়ার পরও মাইক পম্পেও ওই আহ্বান জানালেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১২:৩৬ Asia/Dhaka
  • ইরাকে মোতায়েন মার্কিন সেনা
    ইরাকে মোতায়েন মার্কিন সেনা

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের রক্ষা করার জন্য দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ আলাভির প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে প্রস্তাব পাস হওয়ার পরও মাইক পম্পেও ওই আহ্বান জানালেন।

গতকাল (রোববার) ইরাকি প্রধানমন্ত্রী আলাভির সঙ্গে এক ফোনালাপে মাইক পম্পেও ইরাকে মার্কিন সেনা এবং দেশটিতে নিযুক্ত কূটনীতিকদের রক্ষার ব্যাপারে বাগদাদ সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওর্তেগাস এক বিবৃতিতে একথা জানান।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

গত ১ ফেব্রুয়ারি আলাভি ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এরপর এই প্রথম সেনা রক্ষার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে তার ওপর এক রকমের চাপ সৃষ্টি করা হলো।

এর আগে গত ৫ জানুয়ারি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে একটি প্রস্তাব পাস করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৪