জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে দেব না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i77782-জাতিসংঘের_মাধ্যমে_ইরানের_ওপর_নিষেধাজ্ঞা_আরোপ_করতে_দেব_না_রাশিয়া
ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে আবারো অবৈধ আখ্যায়িত করেছে রাশিয়া।দেশটি বলেছে, জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ০৫:৩৮ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ

ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে আবারো অবৈধ আখ্যায়িত করেছে রাশিয়া।দেশটি বলেছে, জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে মস্কো।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বুধবার মস্কোয় এক বক্তব্যে এ প্রত্যয় জানান। তিনি ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করার কারণে কোনো কোনো দেশের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞারও নিন্দা জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

তিনি বলেন, আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞা অবৈধ। বোগদানোভ বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কাজে জাতিসংঘকে ব্যবহার করতে দেয়া হবে না এবং এই বিশ্ব সংস্থাকে নির্দিষ্ট কিছু দেশের হাতের খেলনায়ও পরিণত করতে দেয়া যাবে না।

এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ইরানের সঙ্গে লেনদেন করার কারণে চীন, ইরাক, রাশিয়া ও তুরস্কের ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। #

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।