দিল্লি-ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তি পাক-ভারত সম্পর্ককে আরও অস্থিতিশীল করবে’
https://parstoday.ir/bn/news/world-i77816-দিল্লি_ওয়াশিংটন_প্রতিরক্ষা_চুক্তি_পাক_ভারত_সম্পর্ককে_আরও_অস্থিতিশীল_করবে’
আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি বলেছেন, এই চুক্তি দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। ভারতের কাছে আমেরিকার অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র বিক্রির কথা বিশেষভাবে উল্লেখ করে এ আশংকা প্রকাশ করা হয়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১০:১১ Asia/Dhaka
  • করমর্দনরত ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি
    করমর্দনরত ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি

আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি বলেছেন, এই চুক্তি দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। ভারতের কাছে আমেরিকার অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র বিক্রির কথা বিশেষভাবে উল্লেখ করে এ আশংকা প্রকাশ করা হয়।

আইশা ফারুকি

সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও দাবি করেন, কেবল পাকিস্তানের প্রতি নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের প্রতি তার ভাষায় ভারতের আগ্রাসী মনোভাবের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বহুবার সতর্ক করেছে পাকিস্তান।

অ্যাপাচে হেলিকপ্টার

ভারতে মুসলমান বিরোধী সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তান তার পূর্বাঞ্চলীয় সীমান্ত থেকে সৃষ্ট রাষ্ট্রীয় সন্ত্রাসীদের শিকার বলেও দাবি করেন তিনি। এ সময়ে গুপ্তচর বৃত্তি চালানোর অভিযোগে পাকিস্তানের হাতে আটক ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কুলভূষণ যাদবের প্রসঙ্গে টেনে আনেন তিনি। এ ঘটনাকে ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসদের উজ্জ্বল উদাহরণ হিসেবে দাবি করেন তিনি।

এমএইচ-৬০ রোমিও সিহক হেলিকপ্টার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়াদিল্লি সফরের দ্বিতীয় ভারত ও আমেরিকার মধ্যে তিনশ' কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি সই হয়েছে। আমেরিকা থেকে এসব সামরিক সরঞ্জাম ক্রয় করবে ভারত। এ চুক্তি অনুযায়ী ভারত আমেরিকার কাছ থেকে এমএইচ-৬০ রোমিও সিহক হেলিকপ্টার ও এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টারসহ অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয় করবে।

পার্সটুডে/মূসা রেজা/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।