করোনা বিরোধী লড়াইয়ে ইরানের সহায়তায় এগিয়ে আসুন: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i78518-করোনা_বিরোধী_লড়াইয়ে_ইরানের_সহায়তায়_এগিয়ে_আসুন_ইইউ
করোনাভাইরাস কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে ইরানের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মার্চ ২৪, ২০২০ ১৩:৪৬ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মাস্ক হাতে জোসেপ বোরসেল
    সংবাদ সম্মেলনে মাস্ক হাতে জোসেপ বোরসেল

করোনাভাইরাস কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে ইরানের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরসেল এ আহ্বান জানিয়েছেন। একই আহ্বান ভেনিজুয়েলার জন্যও জানান তিনি। তিনি বলেন, তেহরান ও কারাকাস উভয়ই মার্কিন নিষেধাজ্ঞায় কবলে পড়েছে এবং দুই দেশের সরকারের আয় কমে গেছে। ইরানের তেল শিল্পের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে বেশ সমস্যার মোকাবেলা করছে তেহরান।

করোনাভাইরাস কোভিড-১৯'এর তিন স্তর

তিনি আরও জানান, ইরান ও ভেনিজুয়েলায় দুই কোটি ইউরো সমপরিমাণ মানবিক ত্রাণ ইইউ পাঠাবে।

পার্সটুডে/মূসা রেজা/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।