31
মিনা ট্র্যাজেডির তদন্ত হওয়া জরুরি ছিল, সৌদি তা করেনি: মাওলানা আব্দুল কাদির সালেহ
লন্ডন প্রবাসী বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, "এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে, গত বছরের মিনা ট্র্যাজেডির কোনো সুস্পষ্ট তদন্ত সৌদি আরব আজও করেনি। এর সুস্পষ্ট তদন্ত হওয়া উচিত ছিল। তারা সেটা না করে বিষয়টি নিয়ে রাজনীতি করেছে। হাজিদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হয়েছে।" রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।