-
শিশু ইমাম হযরত জাওয়াদ আত তাকি (আ.)'র জন্মবার্ষিকী
জানুয়ারি ৩১, ২০২৩ ১৭:৫৬দশই রজব ইসলামের মহাখুশির দিন। এই দিনে পৃথিবীতে এসেছিলেন বিশ্বনবীর (সা) পবিত্র আহলে বাইতের সদস্য নবম ইমাম হযরত জাওয়াদ বা তাকি(আ)। নবীজীর আহলে বাইতের সদস্যরা কেবল মুসলমানদেরই ধর্মীয় নেতা নন বরং যারাই সত্য পথের সন্ধানী কিংবা কল্যাণকামী-তাদের সবারই নেতা।
-
ইসলামের অনন্য কাণ্ডারি হজরত ইমাম হাদী (আ.)
জানুয়ারি ২৫, ২০২৩ ১২:১৬বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) বলেছেন, আমি তোমাদের জন্যে অতি মূল্যবান বা ভারী ও সম্মানিত দুটি জিনিষ রেখে যাচ্ছিঃ একটি হল আল্লাহর কিতাব ও অপরটি হল আমার আহলে বাইত। অতঃপর নিশ্চয়ই এ দুটি জিনিস হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনও পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না।
-
হযরত ইমাম মুহাম্মাদ বাক্বির (আ)'র পবিত্র জন্মবার্ষিকী
জানুয়ারি ২২, ২০২৩ ১৪:২৬ইসলাম ও বিশ্ব-সভ্যতার পূর্ণতার প্রসঙ্গ এলেই মানবজাতিকে দ্বারস্থ হতে হবে বিশ্বনবী (সা.) এবং তাঁর পবিত্র আহলে বাইতের সদস্যদের কাছে। কারণ মহানবীর (সা) আহলে বাইতের প্রত্যেক সদস্যই হলেন হেদায়াতরূপ খোদায়ী নূরের সর্বোচ্চ প্রতিফলন ও মানবীয় পরিপূর্ণতার সর্বোত্তম আদর্শের দিশারী্।
-
‘সর্বশ্রেষ্ঠ মহামানবী হযরত ফাতিমার (সা.আ) পবিত্র জন্মবার্ষিকী’
জানুয়ারি ১২, ২০২৩ ১৭:৪০হিজরি-পূর্ব আট সনের বিশে জমাদিউসসানি মানবজাতির জন্য এক অশেষ খুশির দিন। এ দিনে জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী এবং মহান আল্লাহ ও তাঁর অতি-ঘনিষ্ঠ শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নবী-নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সালামুল্লাহি আলাইহা)।
-
মহাবীর শহীদ কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত-বার্ষিকী
জানুয়ারি ০৩, ২০২৩ ১০:১৬মহাবীর শহীদ কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত-বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। তিন জানুয়ারি মহাবীর শহীদ কাসেম সোলাইমানির তৃতীয় শাহাদাত-বার্ষিকী।
-
সর্বকালের সেরা মহামানবী হযরত ফাতিমা (সা)'র শাহাদাত
ডিসেম্বর ২৬, ২০২২ ১৫:২৯সর্বকালের সেরা মহামানবী হযরত ফাতিমার (সা) শাহাদাত শীর্ষক আলোচনা। নবী-নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সালামুল্লাহি আলাইহা)'র শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। হযরত ফাতিমা যাহরা ছিলেন মানবজাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক ।
-
হযরত যাইনাব (সা.): ইসলামের অনন্য মহামানবী
নভেম্বর ২৯, ২০২২ ১৬:০৪৫ জমাদিউল আউয়াল হযরত যাইনাব (সা.) (সা.) র শুভ জন্মবার্ষিকীতে আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ এবং এই মহামানবীর শানে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ। বনি হাশিমের আকিলা বা জ্ঞানী নামে খ্যাত মহীয়সী নারী যাইনাব (সা) সম্মান-মর্যাদা আর অতুলনীয় সাহসী ভূমিকার কারণে ইসলামের ইতিহাসে স্বর্ণোজ্জ্বল হয়ে আছেন।
-
'সর্বোত্তম আদর্শ বিশ্বনবী (সা) ও তাঁরই নূরের এক অনন্য নক্ষত্রের জন্ম-বার্ষিকী'
অক্টোবর ১৬, ২০২২ ১৪:৩৮ত্রিভুবনের জ্ঞানের আলো, দরিদ্র, বঞ্চিত ও অসহায়দের সহায়, পাপী উম্মতের শাফায়াতকারী, সাধকদের সূর্য, সব নবীদের সর্দার, সাম্য আর ন্যায়বিচারের প্রধান দূত, ব্যথিত মানবের ধ্যানের ছবি ও বিশ্ব-জগতের জন্য মহান আল্লাহর রহমত এবং সর্বশেষ রাসুল বিশ্বনবী মুহাম্মাদ (সা)'র অজস্র যোগ্যতা, গুণ, অবদান আর মহত্ত্বের যথাযোগ্য বর্ণনা করার সাধ্য নেই বিশ্বের কোনো মানুষের।
-
সর্বোত্তম আদর্শ মহানবী-সা ও তাঁরই নুরের মহা-নক্ষত্র ইমাম জাফর আস সাদিক্ব (আ)
অক্টোবর ১৪, ২০২২ ০৯:০৯বিশ্বনবী (সা.) মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সবচেয়ে বড় উপহার। তাঁর শুভ জন্মদিন তাই মানব জাতির জন্য সবচেয়ে বড় আনন্দের দিন এবং এই দিন মুসলমানদের ঐক্যের সবচেয়ে বড় শুভ-লগ্ন। এই মহাখুশির দিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি অশেষ মুবারকবাদ, মহান আল্লাহর প্রতি জানাচ্ছি অশেষ শুকরিয়া।
-
বিশ্বনবী (সা.) জগতসমূহের জন্য মহান আল্লাহর রহমত
অক্টোবর ০৮, ২০২২ ১৭:৩৮সবাইকে সালাম ও অজস্র শুভেচ্ছা জানিয়ে এবং মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে অজস্র দরুদ আর সালাম পাঠিয়ে শুরু করছি ঈদে মিলাদুন্নবী (সা) সংক্রান্ত আলোচনা। বিশ্ববাসীর জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় উপহার কি এ প্রশ্ন করা হলে যে উত্তর প্রত্যেক জ্ঞানী ও বিবেকবানের মুখে উচ্চারিত হবে তা হল বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)'র পবিত্র অস্তিত্ব।