ইরানের ঐতিহ্যবাহী উৎসব নওরোজ। নওরোজ মানে ‘নতুন দিন’। ‘নওরোজ’ একটি ইরানি উৎসব হলেও ভারত উপমহাদেশে বিশেষকরে মোগল আমলে জাঁকজমকের সাথে তা পালিত হতো। এখনও বিক্ষিপ্তভাবে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে তা কমবেশি পালিত হচ্ছে। এছাড়া, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তুরস্ক, আযারবাইজান, কুর্দিস্তান এবং কোনো কোনো আরব ও ইউরোপীয় দেশেও নওরোজ উৎসব পালিত হয়ে থাকে।