-
ইউক্রেনে বিশাল সামরিক মহড়া শুরু করল ন্যাটো
জুন ২৭, ২০১৬ ১১:২২ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আমেরিকাসহ ন্যাটোভুক্ত দেশগুলো বিশাল সামরিক মহড়া শুরু করেছে। আজ(সোমবার) স্থানীয় সময় সকাল ৯টা থেকে র্যাপিড ট্রাইড্রেন্ট নামের এ মহড়া শুরু হয়েছে।
-
ইইউ থেকে ব্রিটেনের সরে আসার সিদ্ধান্ত; অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত
জুন ২৪, ২০১৬ ১৫:০১বেক্সিট খ্যাত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত দিয়েছে ব্রিটেনের মানুষ। এ ঘটনায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউতে যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছে। বিষয়টি যে যুক্তরাজ্যের জন্য অর্থনৈতিক যন্ত্রণা হয়ে দাঁড়াবে, এ ব্যাপারে তিনি আগেই সতর্ক করেছিলেন। কিন্তু তার এই সতর্কতা উপেক্ষিত হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ক্যামেরন।
-
পূর্ব ইউরোপে তৎপরতা বাড়ানোর অঙ্গীকার করল ন্যাটো
এপ্রিল ২৭, ২০১৬ ১১:৫৪উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো বলেছে, পূর্ব ইউরোপে এ সংস্থার তৎপরতা বাড়ানো হবে। এ অঞ্চলে মিত্রদেরকে সম্ভাব্য সামরিক হুমকি থেকে রক্ষার জন্য ন্যাটো জোটের বিস্তার ঘটানো হবে বলে ঘোষণা দিয়েছে এ জোট। পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান পাঠানোর পর এ কথা বলল ন্যাটো।
-
ইসরাইল ইউরোপে রফতানি করেছে ৫৭০ কোটি ডলারের সামরিক পণ্য
এপ্রিল ০৭, ২০১৬ ১৩:২৯ইহুদিবাদী ইসরাইল গত বছর মোট ৫৭০ কোটি ডলারের সামরিক পণ্য রফতানি করেছে এবং এর মধ্যে ১৬০ কোটি ডলারের পণ্য ইউরোপে রফতানি করা হয়েছে। আর এর মধ্য দিয়ে ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম সামরিক পণ্য আমদানিকারক হয়ে উঠেছে ইউরোপ।
-
ইউরোপে সামরিক উপস্থিতিতে উদ্বিগ্ন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য
এপ্রিল ০৪, ২০১৬ ০৭:১৪৪ এপ্রিল (রেডিও তেহরান): মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের একজন সদস্য ডানা রোহরা ব্যাসার ইউরোপীয় দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের পরিণতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, প্রতিনিধি পরিষদের এ সদস্য ইউরোপে সামরিক উপস্থিতি জোরদারের ফলে মার্কিন অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে একে পাগলামি বলে অভিহিত করেছেন।
-
ইউরোপে শরণার্থী বিরোধী চুক্তির বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ
মার্চ ২০, ২০১৬ ১৫:২১২০ মার্চ (রেডিও তেহরান): ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের মধ্যে শরণার্থী বিরোধী চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছে গোটা ইউরোপে । মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শরণার্থীদের ইউরোপ প্রবেশ ঠেকানোর জন্য গত শুক্রবার এ চুক্তি করা হয়েছে
-
ইউরোপীয় ব্যাংকগুলোকে সতর্ক করল ইরান
মার্চ ০৬, ২০১৬ ১২:৫৩৬ মার্চ (রেডিও তেহরান): ইউরোপীয় ব্যাংকগুলোর প্রতি সতর্কতা উচ্চারণ করে ইরান বলেছে, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সৃষ্ট সুযোগকে কাজে না লাগালে এসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতেরাভাঞ্চি বলেছেন, ইউরোপীয় ব্যাংকগুলো ইরানের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। এর ফলে এসব ব্যাংকই ক্ষতিগ্রস্ত হবে।
-
উগ্র ডানপন্থি সন্ত্রাসবাদকে উপেক্ষা করছে ইউরোপ: গবেষণার ফল
ফেব্রুয়ারি ২৯, ২০১৬ ১৪:৪৬২৯ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইউরোপীয় সরকারগুলোর পাশাপাশি তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো উগ্র ডানপন্থি সন্ত্রাসবাদের হুমকিকে উপেক্ষা করছে বলে সদ্য প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে। ইউরোপের কয়েকটি প্রধান গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রকাশিত ৯৮ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, পাশ্চাত্যে সক্রিয় উগ্র ডানপন্থি ছোট ছোট গোষ্ঠীগুলোর হুমকি অন্যান্য জঙ্গি গোষ্ঠীর চেয়ে কোনো অংশে কম নয়; বরং এগুলো অনেক বেশি বিপদজনক।
-
‘গায়েব ১০ হাজার শরণার্থী শিশুর অনেকেই পতিতাবৃত্তির খপ্পরে পড়েছে’
ফেব্রুয়ারি ০১, ২০১৬ ১৩:১০১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): অভিভাবকহীন অন্তত ১০ হাজার শরণার্থী শিশু ইউরোপ থেকে গায়েব হয়ে গেছে এবং এদের অনেকেই পতিতাবৃত্তি ও দাসত্বের খপ্পরে পড়েছে বলে আশংকা করা হচ্ছে। এ আশংকা ব্যক্ত করেন ইউনিয়নের অপরাধ বিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল’এর প্রধান ব্রেইন ডোনাল্ড।
-
১০ হাজার শরণার্থী শিশু ইউরোপ থেকে গায়েব!
জানুয়ারি ৩১, ২০১৬ ০৯:২৩৩১ জানুয়ারি (রেডিও তেহরান): অভিভাবকহীন ১০ হাজারের বেশি শরণার্থী শিশু ইউরোপ থেকে গায়েব হয়ে গেছে। এ সব নিষ্পাপ শিশু সংঘবদ্ধ পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে বলে আশংকা করছে ইউরোপীয় ইউনিয়নের অপরাধ বিষয়ক গোয়েন্দা সংস্থা ইউরোপোল।