-
হুজ্জাতুল ইসলাম রায়িসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন
এপ্রিল ০৬, ২০১৭ ১৯:৫৯ইরানের প্রভাবশালী আলেম ও ইমাম রেজা (আ)’র পবিত্র মাজারের বর্তমান অভিভাবক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত বলে ঘোষণা করেছেন। তার প্রতিনিধি মাশহাদ শহরের মেয়র সাইয়্যেদ সৌলাত মোর্তাজাভি এই ঘোষণা দিয়েছেন। জনাব রায়িসি ইরানের প্রসিকিউটর বা অ্যাটর্নি জেনারেল ছিলেন।