-
ইরান একটি ভালো চুক্তি চায়: ফ্রান্সকে আমির-আব্দুল্লাহিয়ান
নভেম্বর ১০, ২০২১ ০৪:৪৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে একটি ভালো চুক্তি সই করতে চায়।তিনি মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
-
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন
নভেম্বর ০১, ২০২১ ১৪:৩৮ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মিথ্যা বলার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিযুক্ত করেছেন। ম্যাক্রন বলেছেন, ফ্রান্সের কাছ থেকে নয় হাজার কোটি ডলার মূল্যের সাবমেরিন কেনার ব্যাপারে সই হওয়া চুক্তি বাতিলের ক্ষেত্রে মরিসন মিথ্যার আশ্রয় নিয়েছেন।
-
ইরানের বিরুদ্ধে পাশ্চাত্যের চার দেশের বিবৃতি: আসন্ন ভিয়েনা বৈঠকে ছাড় আদায়ের চেষ্টা
অক্টোবর ৩১, ২০২১ ১৩:৩৬ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, ইরান তার আচরণ পরিবর্তন করলে এই সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। বিবৃতিতে তারা আন্তরিকতার সাথে আলোচনায় বসার জন্য ইরানের প্রতি আহ্বান জানান যাতে পরমাণু সমঝোতায় তেহরান ও ওয়াশিংটনের ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়।
-
ব্রিটেন-ফ্রান্স সম্পর্কে চরম উত্তেজনা: প্যারিসের পক্ষ নিল ইইউ
অক্টোবর ২৯, ২০২১ ১৪:৫৬মাছ ধরার ব্রিটিশ ট্রলার আটকের ঘটনায় ফ্রান্সের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের কমিশনার থিরি ব্রেটন আজ শুক্রবার বলেছেন,'মাছ ধরার ব্রিটিশ ট্রলার আটকের বিষয়ে ফ্রান্সের অবস্থানকে আমরা পুরোপুরি উপলব্ধি করছি এবং ফ্রান্সের প্রতি সমর্থন জানাচ্ছি।' প্রথম থেকেই ইউরোপীয় ইউনিয়ন এই অবস্থানে ছিল বলে তিনি জানান।
-
‘ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে’: আবার দাবি করল ফ্রান্স
অক্টোবর ২৩, ২০২১ ০৩:৪৪ফ্রান্স আবার অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানে ক্লেয়ার লিগেন্দ শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তার পারমাণবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।তিনি ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
-
১০ দেশের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক
অক্টোবর ২০, ২০২১ ০৭:৫৫আমেরিকা ও ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি বংশোদ্ভূত তুর্কি সুশীল সমাজের নেতা ওসমান কাভালার আটক ও মামলা সম্পর্কে বিবৃতি দেয়ার পর এসব রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক।
-
ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে বেলারুশ
অক্টোবর ১৮, ২০২১ ১৫:১৯বেলারুশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দে বুইয়ান্স দে লাকোস্তকে বহিষ্কার করেছে মিনস্ক সরকার। আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে- রাষ্ট্রদূত লাকোস্ত এরইমধ্যে বেলারুশ থেকে চলে গেছেন।
-
শিশুদের ওপর পাদ্রীদের যৌন নির্যাতন: ভ্যাটিকানের বিরুদ্ধে সমালোচনার ঝড়
অক্টোবর ০৫, ২০২১ ১২:৪৩সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্যাথলিক গির্জার পাদ্রীদের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় ভ্যাটিকানের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে।
-
‘আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে’: ফ্রান্সকে তুরস্কের হুঁশিয়ারি
অক্টোবর ০৩, ২০২১ ০৪:০৮তুরস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গ্রীস সম্প্রতি ফ্রান্সের কাছ থেকে যুদ্ধজাহাজ কেনার যে চুক্তি করেছে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। একইসঙ্গে চুক্তিটি আঙ্কারাকে কোণঠাসা করার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।
-
পরমাণু বিষয়ে ইরানের পরিষ্কার অবস্থান জানিয়ে দিলেন আব্দুল্লাহিয়ান
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৩:০১পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা শুরু হতে দেরি হওয়ায় প্যারিস উদ্বেগ প্রকাশ করে যতদ্রুত সম্ভব এ আলোচনা শুরুর আহ্বান জানিয়েছিল। জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লু দ্রিয়া গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতে পরমাণু সমঝোতা বিষয়ে আলোচনা করেছেন।