-
ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল
আগস্ট ২৫, ২০২২ ১৪:৪৮ভারতের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণ থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেস কোলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধিমূর্তি পর্যন্ত মিছিলে কয়েক হাজার মানুষ শামিল হন।
-
কোলকাতায় বিজেপি সদর দফতরের সামনে তৃণমূলের বিক্ষোভ
আগস্ট ২০, ২০২২ ১৪:৪৮কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপি সদর দফতরের সামনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
-
শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় জরুরি অবস্থার অবসান ঘটছে: রনিল বিক্রমাসিংহে
আগস্ট ১৭, ২০২২ ১৩:০১শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, তার দেশে রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে না। জরুরি অবস্থার আওতায় বর্তমানে যেসব বিধিনিষেধ কার্যকর আছে, আগামীকাল (বৃহস্পতিবার) তা উঠে যাবে। শ্রীলঙ্কার স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ নিয়ে খবর পরিবেশন করেছে।
-
ভারতের মণিপুরে উত্তেজনা: ২ মাসের জন্য ২ জেলায় ১৪৪ ধারা জারি
আগস্ট ০৭, ২০২২ ১১:৪১ভারতে বিজেপিশাসিত মণিপুরে রাজধানী ইম্ফলসহ কিছু জেলায় ৫ দিনের জন্য মোবাইলে ইন্টারনেট পরিসেবা জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া আগামী দু’মাসের জন্য ২ টি জেলায় ১৪৪ ধারা জারি হয়েছে।
-
মুক্তাদা সাদরের নির্দেশ পেয়ে পার্লামেন্ট ভবন ছেড়েছেন ইরাকি বিক্ষোভকারীরা
জুলাই ২৮, ২০২২ ১৩:২২ইরাকের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ও আলেম সাইয়্যেদ মুক্তাদা সাদর বলেছেন, আপনাদের বার্তা পৌঁছে গেছে, এবার ঘরে ফিরে যান। তিনি এক টুইটে এ আহ্বান জানিয়েছেন।
-
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজাপাকসে পরিবারের মিত্র গুনাবর্ধনে
জুলাই ২২, ২০২২ ১২:৩৪শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহের শপথ নেওয়ার এক দিনের মাথায় আজ (শুক্রবার) শপথ নেন তিনি। গুনাবর্ধনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
-
ভারত কী শ্রীলঙ্কায় হস্তক্ষেপ করতে যাচ্ছে?
জুলাই ১৭, ২০২২ ১৩:০৪শ্রীলঙ্কা পরিস্তিতিতে হস্তক্ষেপ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তামিলনাড়ুভিত্তিক রাজনৈতিক দলগুলো। এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার আগামী মঙ্গলবার রাতে সর্বদলীয় বৈঠক ডেকেছে।
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী রনিল
জুলাই ১৫, ২০২২ ১২:১৬শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ (শুক্রবার) শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়ার কাছে শপথ নেন তিনি।
-
ইসরাইলে বাইডেনের সফরের বিরুদ্ধে গাজায় বিক্ষোভ; 'আমেরিকাও অপরাধী'
জুলাই ১৪, ২০২২ ১৪:৩২মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফরের বিরুদ্ধে গাজায় বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। তারা তেল আবিবের সব অপরাধযজ্ঞে ওয়াশিংটনকে অংশীদার হিসেবে ঘোষণা করেছেন।
-
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখল করলো বিক্ষোভকারীরা
জুলাই ১৩, ২০২২ ১৩:৩৮শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভকারীরা আজ প্রধানমন্ত্রীর দফতর ও রাষ্ট্রীয় টেলিভিশন দখল করেছে। বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংকে অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর দফতর ও রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে।