-
কলম্বিয়া সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে ভেনিজুয়েলা
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১০:৪০দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তজুড়ে সামরিক মহড়া শুরু করেছে। যেকোনো ধরনের বৈদেশিক আগ্রাসন মোকাবেলার লক্ষ্য নিয়ে এই মহড়া শুরু করল ভেনিজুয়েলা।
-
গোয়াইদোর বিরুদ্ধে উচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে
সেপ্টেম্বর ০৭, ২০১৯ ১৪:২৩ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গোয়াইদোর বিরুদ্ধে উচ্চপর্যায়ের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে। ভেনিজুয়েলার সরকারি কৌঁসুলিরা একথা জানিয়েছেন।
-
কলম্বিয়ার বিরুদ্ধে ভেনিজুয়েলার সেনাদের সতর্ক থাকতে মাদুরোর নির্দেশ
সেপ্টেম্বর ০৫, ২০১৯ ০৯:১২ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়ার বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি কলম্বিয়া সীমান্তে ভেনিজুয়েলার সেনা মোতায়েন করার কথা বলেছেন যাতে কলম্বিয়ার পক্ষ থেকে কোনো ধরনের সামরিক হামলা হলে তা মোকাবেলা করা যায়।
-
বিরোধীদের সঙ্গে ভেনিজুয়েলা সরকারের শান্তি আলোচনা আবার শুরু
সেপ্টেম্বর ০৩, ২০১৯ ১৪:২৭নরওয়ের মধ্যস্থতায় বিরোধীদের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু হয়েছে বলে গতকাল সোমবার নিশ্চিত করেছে ভেনিজুয়েলার সরকার।
-
ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চায় না আমেরিকা: মার্কিন কূটনীতিকের দাবি
সেপ্টেম্বর ০২, ২০১৯ ০৭:২৫দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার চলমান অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কটের মধ্যে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে চায় না আমেরিকা। এ কথা বলেছেন ওয়াশিংটনের ভেনিজুয়েলা বিষয়ক ইউনিটের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেমস স্টোরি।
-
ডোনাল্ড ট্রাম্প ‘আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধী চক্রের’ সদস্য: ভেনিজুয়েলা
আগস্ট ০৭, ২০১৯ ০২:০০ল্যাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা মার্কিন সরকারকে ‘আন্তর্জাতিক ডাকাত’ বলে অভিহিত করেছে। ওয়াশিংটন আমেরিকায় অবস্থিত ভেনিজুয়েলার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়ার পর কারাকাস এ মন্তব্য করল।
-
ভেনিজুয়েলা সরকারের সমস্ত সম্পত্তি আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
আগস্ট ০৬, ২০১৯ ১১:১০লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা সরকারের সমস্ত সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর বাড়তি চাপ সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকায় থাকা ভেনিজুয়েলা সরকারের সম্পত্তি আটকের নির্দেশ দিলেন।
-
ভেনিজুয়েলাকে বিশ্ব থেকে আলাদা করে ফেলতে চান ট্রাম্প
আগস্ট ০২, ২০১৯ ১৪:৩০ভেনিজুয়েলাকে গোটা বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরণের পরিকল্পনার কথা গতরাতে প্রকাশ্যে ঘোষণা করেছেন।
-
ভেনিজুয়েলার সংলাপে বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না: রাশিয়া
জুলাই ২৮, ২০১৯ ০৬:২৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে সম্ভাব্য যেকোনো সংলাপ হতে হবে নিঃশর্ত এবং তাতে কোনো বিদেশি হস্তক্ষেপ থাকতে পারবে না। তিনি শনিবার সুরিনাম প্রজাতন্ত্র সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সেদেশের সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং এতে কোনো বহিঃশক্তি হস্তক্ষেপ করতে পারবে না।
-
বিদ্যুৎ বিপর্যয়েও আমেরিকার হাত, তবু মাথানত নয়: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
জুলাই ২৫, ২০১৯ ১২:৫০ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের পেছনে রয়েছে আমেরিকা, তবে তার দেশ মার্কিন আধিপত্যবাদের কাছে কখনোই মাথানত করবে না। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।