-
জিযান তেল স্থাপনায় ড্রোন হামলার সত্যতা স্বীকার করল সৌদি মন্ত্রণালয়
মার্চ ২৬, ২০২১ ০৫:০২সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলার সত্যতা স্বীকার করেছে দেশটির জ্বালানী মন্ত্রণালয়। এটি বলেছে, জিযান অঞ্চলের ওই স্থাপনায় ড্রোন হামলার ফলে সেখানকার একটি তেল ট্যাংকে আগুন ধরে গেছে। সৌদি জ্বালানী মন্ত্রণালয় আজ (শুক্রবার) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
ক্ল্যামার্দকে হত্যার হুমকি দিয়েছে সৌদি: নিশ্চিত করল জাতিসংঘ
মার্চ ২৫, ২০২১ ১৭:৫৭জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ তদন্তকারী কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হত্যার হুমকি দিয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। এ বিষয়ে ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকায় রিপোর্ট প্রকাশের পর সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
-
খুদারিকে মুক্তি দিন: সৌদিকে হামাস
মার্চ ২৫, ২০২১ ১৪:০৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ড. মোহাম্মাদ আল-খুদারিকে কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
-
ইউরোপ-আমেরিকার অস্ত্র ইয়েমেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে: সানা
মার্চ ২৫, ২০২১ ১৩:২১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, ইউরোপ এবং আমেরিকার অস্ত্র উৎপাদনকারীরা সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করছে এবং তাদের অস্ত্রের কারণে কথিত আরব জোট ইয়েমেনে যুদ্ধাপরাধ সংঘটনের সুযোগ পাচ্ছে।
-
খাশোগি হত্যাকাণ্ড: জাতিসংঘ তদন্ত কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে সৌদি
মার্চ ২৪, ২০২১ ১৫:৫৯সৌদি আরবের খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নিযুক্ত জাতিসংঘের একজন তদন্তকারী নারী কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছেন সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
-
সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবার ইয়েমেনের ড্রোন হামলা
মার্চ ২৪, ২০২১ ০৩:৩১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।
-
ইয়েমেনে সৌদি যুদ্ধবিরতি প্রস্তাবের নেপথ্য কারণ
মার্চ ২৩, ২০২১ ১২:২১সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এ খবর দিয়েছেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ। সৌদি আরব এক ‘শান্তি প্রস্তাব’ উত্থাপন করেছে যাতে বলা হয়েছে, জাতিসংঘের নজরদারিতে ইয়েমেন জুড়ে যুদ্ধবিরতি পালিত হবে এবং দেশটির বিমান ও সমুদ্রবন্দরগুলো খুলে দেয়া হবে। প্রস্তাবে সানা বিমানবন্দর খুলে দেয়ার পাশাপাশি জ্বালানী ও খাদ্য আমদানির জন্য হুদায়দা সমুদ্রবন্দর খুলে দেয়ার কথা বলা হয়েছে। তবে ইয়েমেনিরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
-
ইরানের পানিসীমা থেকে ইরাকি জাহাজ অপহৃত হওয়ার দাবি প্রত্যাখ্যান
মার্চ ২৩, ২০২১ ১০:১৮ইরানের পানিসীমা থেকে ইরাকের একটি জাহাজ অপহৃত হয়েছে বলে কোনো কোনো আরব নিউজ চ্যানেলে যে খবর প্রকাশত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের অভিযোগের জবাব দিল ইরান
মার্চ ২৩, ২০২১ ০৬:০৪ইরান বলেছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র নামে সৌদি আরব তেহরানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তার পরিবর্তে মধ্যপ্রাচ্য অঞ্চলের এখন সংলাপ বেশি প্রয়োজন।
-
শান্তি প্রস্তাব দিল রিয়াদ; ‘নতুন কিছু নেই’ জানাল আনসারুল্লাহ
মার্চ ২৩, ২০২১ ০৫:৩৫ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসন থেকে সৃষ্ট যুদ্ধের অবসান ঘটাতে রিয়াদ কথিত যে শান্তি প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটি বলেছে, সৌদি আরবের প্রস্তাবে নতুন কিছু নেই।