-
ইসরাইলি বিমান ঘাঁটিতে ভেঙে পড়ল দূরপাল্লার ড্রোন
জানুয়ারি ২১, ২০২৩ ১৬:৫২ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর আরও একটি ড্রোন ভূপাতিত হয়েছে। আজ (শনিবার) ইসরাইলের বালমাখিম বিমান ঘাঁটিতে এটি ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম 'ওয়ালা'। ড্রোনটি ভূপাতিত হওয়ার কারণে ঐ ঘাঁটিরও ক্ষতি হয়েছে।
-
পশ্চিম তীরে আবারও একটি ড্রোনে গুলি
জানুয়ারি ১৬, ২০২৩ ১৪:৪৫জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিন শহরের দক্ষিণে একটি ড্রোনে গুলি চালানো হয়েছে। নাবলুস শহরে ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর আজকের এই ঘটনা ঘটলো।
-
২৫ আফগানকে হত্যার স্বীকারোক্তি প্রিন্স হ্যারির; বিচার হবে কি?
জানুয়ারি ০৮, ২০২৩ ১০:০২ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রিন্স হ্যারি বেশ কিছু দিন ধরেই রাজপরিবার ছেড়ে অন্যত্র বসবাস করছেন। তার আত্মজীবনী 'স্পেয়ার' আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। সেই বইয়েই তিনি আফগানিস্তানে মানুষ খুনের কথা স্বীকার করেছেন।
-
ঘোষিত একতরফা যুদ্ধবিরতি পালন করেছে রাশিয়ার সেনাবাহিনী
জানুয়ারি ০৮, ২০২৩ ০৬:৩৭রাশিয়া বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকা সত্ত্বেও রাশিয়া নিজের ঘোষিত একতরফা যুদ্ধবিরতি পালন করেছে। রাশিয়া অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে শুক্রবার দিনের মধ্যভাগ থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
-
মুসলিম যুব সমাজ সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর
জানুয়ারি ০২, ২০২৩ ০৭:১৮ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, মুসলিম বিশ্বের যুব সমাজ লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। তিনি গতকাল (রোববার) এক বাণীতে এ মন্তব্য করেন।
-
বিদেশি সেনা উপস্থিতির বিরোধিতা পুনর্ব্যক্ত করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০১, ২০২৩ ০৬:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইতিবাচক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সব সমস্যার সমাধান করা সম্ভব।
-
ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিখুঁত আঘাত; ধ্বংস হলো কল্পিত শত্রুর বিভিন্ন ড্রোন
ডিসেম্বর ৩১, ২০২২ ১৬:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মহড়া অব্যাহত রয়েছে। আজ (শনিবার) মহড়া চলাকালে ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সাহায্যে কল্পিত শত্রুর বিভিন্ন ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
-
চীন সীমান্তে নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়ানোর দাবি করল ভারত
ডিসেম্বর ২০, ২০২২ ১৭:০৫ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ একটি সীমান্ত এলাকায় তার দেশ নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে। বিজেপি সরকার চীনের হুমকির ব্যাপারে উদাসীন বলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি।
-
ইরানের সেনাবাহিনীর সব কর্মকাণ্ডের ভিত্তি বিজ্ঞান ও প্রযুক্তি: সেনাপ্রধান
ডিসেম্বর ০৬, ২০২২ ১৪:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইরানের সেনাবাহিনীর সব কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি।
-
যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্ক ও আজারবাইজান
ডিসেম্বর ০৫, ২০২২ ১৫:০০তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আধুনিক যুদ্ধের সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে।