-
সিরিয়ায় মার্কিন হামলা: কে কোন পক্ষে
এপ্রিল ১৫, ২০১৮ ০৭:৫৩শনিবার সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টায় ব্রিটেন ও ফ্রান্সকে সঙ্গে নিয়ে মার্কিন বাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এসময় তারা মোট ১০৩টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এর মধ্যে সিরিয়া ৭১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হামলার পরপরই বিশ্বজুড়ে এর পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।
-
‘সিরিয়াকে এস-৩০০ দিতে পারে রাশিয়া’
এপ্রিল ১৪, ২০১৮ ১৪:৪৯সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সম্মিলিত সামরিক আগ্রাসনের পর রাশিয়া জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি মস্কো বলেছে, তারা সম্ভবত আরব এ দেশটিকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কথা বিবেচনা করবে।
-
লড়াই চলবে, প্রতি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসমুক্ত করা হবে: আসাদ
এপ্রিল ১৪, ২০১৮ ১৩:১৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ক্ষেপণাস্ত্র হামলা শুধু সিরিয়ার দৃঢ়তা বাড়াবে এবং দেশের প্রতি ইঞ্চি ভূমিকে সন্ত্রাসমুক্ত করা হবে।
-
১০০’র বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; বহু ভূপাতিত করেছে সিরিয়া
এপ্রিল ১৪, ২০১৮ ১০:২১সিরিয়ার ওপর ১০০’র বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমেরিকা, ব্রিটেনও ফ্রান্স। তবে এসব ক্ষেপণাস্ত্রের একটা উল্লেখযোগ্য অংশ ভূপাতিত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
-
সিরিয়ায় একযোগে হামলা শুরু করেছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স
এপ্রিল ১৪, ২০১৮ ০৫:০৮যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একযোগে হামলা শুরু করেছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। রাজধানী দামেস্কের অদূরে দুমায় রাসায়নিক হামলার ভিত্তিহীন অভিযোগে এ হামলা চালাচ্ছে ওই তিন দেশ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ হামলায় অংশ নিয়েছে ব্রিটিশ ও ফরাসি সামরিক বাহিনীও।
-
ট্রাম্পের নির্দেশে যুদ্ধে জড়াবেন না: ব্রিটিশ প্রধানমন্ত্রীকে করবিন
এপ্রিল ১৩, ২০১৮ ১২:৪৫ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে সিরিয়া যুদ্ধে জাড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন। তিনি থেরেসাকে উদ্দেশ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা নয় বরং আপনি জাতিসংঘ স্বাধীন তদন্ত রিপোর্টের অপেক্ষা করুন।
-
রুশ-মার্কিন যুদ্ধের সম্ভাবনা নাকচ করল হিজবুল্লাহ
এপ্রিল ১৩, ২০১৮ ১২:১৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশংকা নেই। এমনকি তিনি সিরিয়ায় যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন।
-
সিরিয়ায় সম্ভাব্য হামলা: ভিন্ন কথা বলছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ১৩, ২০১৮ ১১:৩২মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সিরিয়ায় সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) কংগ্রেসে এক শুনানিতে তিনি বলেছেন, “সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকা নিজেকে জড়াবে না বরং জাতিসংঘ সমর্থিত জেনেভা আলোচনার প্রতি যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
-
যুদ্ধের প্রতি সমর্থন দিয়েছে ব্রিটিশ মন্ত্রিসভা
এপ্রিল ১৩, ২০১৮ ০৮:৩৪সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালানোর বিষয়ে ব্রিটেনের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি সমর্থন দিয়েছে। ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
-
এই হুমকির পরিণতি ভালোভাবে বিবেচনা করুন: পাশ্চাত্যকে রাশিয়া
এপ্রিল ১২, ২০১৮ ১৮:২০সিরিয়ার বিরুদ্ধে আমেরিকা ও ফ্রান্স যে সামরিক হামলার হুমকি দিচ্ছে তার পরিণতি আন্তরিকভাবে বিবেচনা করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের হুমকি জাতিসংঘ সনদেরও লঙ্ঘন।