-
পরমাণু সমঝোতা ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন: উপদেষ্টা
সেপ্টেম্বর ০১, ২০২২ ০৫:৪৫ইরান বলেছে, পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়টি ইরানের চেয়ে ইউরোপের বেশি প্রয়োজন কিন্তু ভিয়েনা সংলাপে ইউরোপীয় দেশগুলোকে বলির পাঠা বানাচ্ছে আমেরিকা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের গত প্রায় দেড় বছরের আলোচনায় তেহরানের পক্ষে উপদেষ্টা হিসেবে কাজ করছেন মোহাম্মাদ মারান্দি। তিনি লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
চুক্তির জন্য আমেরিকার পক্ষ থেকে শক্তিশালী গ্যারান্টি প্রয়োজন
সেপ্টেম্বর ০১, ২০২২ ০৫:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র খসড়া প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার পক্ষ থেকে এর চেয়ে শক্তিশালী গ্যারান্টি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইরানের একমাত্র জাপানি শহীদ জননীর আত্মজীবনীমূলক বইয়ের প্রশংসায় সর্বোচ্চ নেতা
আগস্ট ৩১, ২০২২ ১৩:২৬ইরানের একমাত্র জাপানি শহীদ জননী কুনিকু ইয়ামামুরার আত্মজীবনী 'সূর্যোদয়ের দেশের অভিবাসী' শীর্ষক গ্রন্থ সম্পর্কে সর্বোচ্চ নেতার মন্তব্য আজ প্রকাশ করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে এই মন্তব্য পড়ে শোনানো হয়।
-
পারস্য উপসাগর থেকে আটক মার্কিন সমুদ্র ড্রোন ছেড়ে দিয়েছে ইরান
আগস্ট ৩১, ২০২২ ১৩:১৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি মানুষবিহীন সমুদ্র ড্রোন গতকাল (মঙ্গলবার) সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করে তবে পরবর্তীতে তা আবার ছেড়ে দেয়। সম্ভাব্য সমুদ্র দুর্ঘটনা এড়াতে এবং বেসামরিক জাহাজ চলাচলের পথকে সুরক্ষা দিতে এই ব্যবস্থা নেয়া হয়।
-
ইউক্রেন সংঘাত বন্ধের চেষ্টায় মস্কো সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আগস্ট ৩১, ২০২২ ০৫:৫৫রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে বলেছেন, ইউক্রেন সংঘাত অবসানের চেষ্টা চালানো হবে তার এ সফরের মূল লক্ষ্য।ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশকে করা একটি অনুরোধ বিবেচনায় নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন তিনি।
-
দৃষ্টিনন্দন ও অনন্য স্থাপত্যের গ্রাম মাসুলেহ; যা বিশ্ব পরিচিত
আগস্ট ৩০, ২০২২ ১৫:৫৫দৃষ্টিনন্দন ও অনন্য স্থাপত্যের গ্রাম ইরানের মাসুলেহ; যে গ্রামটি এখন বিশ্বে পরিচিত লাভ করেছে। এ গ্রামটিকে ইউনেস্কোও তাদের তালিকায় নিবন্ধন করেছে।
-
বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত জনগণই মূল নায়ক: ইরানের সর্বোচ্চ নেতা
আগস্ট ৩০, ২০২২ ১৩:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবের শুরু থেকে আজ পর্যন্ত সব ঘটনায় জনগণই ছিলেন মূল নায়ক। আর এই বাস্তবতায় রয়েছে সবার জন্য শিক্ষা। জনগণের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে আচরণ করতে হবে এখানে এই শিক্ষা রয়েছে।
-
‘ইরাকের চলমান সংকট সংবিধানে বর্ণিত প্রক্রিয়ায় সমাধান করতে হবে’
আগস্ট ৩০, ২০২২ ০২:৫৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইরাকের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশটির জনগণের মধ্যে ঐক্য রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, ইরাকের চলমান সংকট সেদেশের সংবিধানে বর্ণিত প্রক্রিয়ায় সমাধান করতে হবে। গতকাল (সোমবার) ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
-
ইমাম রেজা (আ.)'র মাজার ঝাড়া-মোছা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
আগস্ট ২৯, ২০২২ ১৩:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মাশহাদে ইমাম রেজা (আ.)'র মাজার ঝাড়া-মোছার কাজ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইরানের একদল বিশিষ্ট আলেম ও মাজারের কয়েকজন সেবক।
-
পর্যালোচনা শেষ হলেই আমেরিকাকে জবাব দেয়া হবে: ইরান
আগস্ট ২৯, ২০২২ ০২:৫৩পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে আমেরিকার প্রস্তাবনা পর্যালোচনা শেষ হওয়া মাত্র তেহরান তার জবাব তুলে ধরবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পর বিশেষজ্ঞ দল একটি উপসংহারে পৌঁছালেই আমেরিকাকে জবাব দেয়া হবে।