-
পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় সন্ত্রাসের মূল কারণ বিদেশী হস্তক্ষেপ: ইরান
আগস্ট ২৪, ২০২২ ০৭:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় সন্ত্রাসবাদের মূল কারণ হচ্ছে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ। এ কারণেই পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর জন্ম হয়েছে।
-
আজ থেকে দেশব্যাপী বিশাল সামরিক ড্রোন মহড়া চালাবে ইরান
আগস্ট ২৪, ২০২২ ০২:৫৩আজ (বুধবার) থেকে দেশব্যাপী পাইলটবিহীন সামরিক বিমান বা সামরিক ড্রোনের বিশাল মহড়া চালাতে যাচ্ছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি এ খবর জানিয়ে বলেছেন, সেনাবাহিনীর বিভিন্ন শাখা এই মহড়ায় অংশ নেবে।
-
সিরিয়ায় শহীদ হলেন ইরানের এক পদস্থ সামরিক কর্মকর্তা
আগস্ট ২৩, ২০২২ ১৮:১৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক ইউনিটের অফিসার আবুল ফজল আলীখানি সিরিয়ায় শহীদ হয়েছেন।
-
‘আইএইএ প্রধানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জেসিপিওএ পুনর্বহালের পথে প্রধান বাধা’
আগস্ট ২৩, ২০২২ ১৫:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের ক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রধান বাধা।
-
ইরান সামরিক ড্রোন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে: আইআরজিসি
আগস্ট ২৩, ২০২২ ০১:৪৬ইরান এখন সামরিক ড্রোন রপ্তানিকারক দেশগুলোর একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদে। তিনি বলেছেন, অ্যারোস্পেসে ইরানের সঙ্গে এখন যে কাউকে হিসাব করে কথা বলতে হয়।
-
চুক্তিপত্র ফাঁস করলেন ইরানি পরিচালক: ‘দিন: দ্য ডে’র বাজেট ৫ কোটির কম
আগস্ট ২২, ২০২২ ১৮:৩৫বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত 'দিন: দ্য ডে' সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করা হলেও এটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালের ১৮ অক্টোবর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৫ কোটিরও কম। অথচ চলচ্চিত্রটি নির্মাণে ১০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে বিভিন্ন সময়ে দাবি করেছেন প্রযোজক-অভিনেতা অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।
-
ফিলিস্তিনের পশ্চিম তীরও সশস্ত্র হয়ে উঠছে: আইআরজিসি প্রধান
আগস্ট ২২, ২০২২ ১৪:৫০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ফিলিস্তিনিদের সংগ্রাম অধিকৃত ভূখণ্ডের সর্বত্র ছড়িয়ে পড়েছে। শুধু গাজাই এখন প্রতিরোধের মঞ্চ নয়, এই প্রতিরোধ এখন পশ্চিম তীরেও ছড়িয়ে পড়েছে। এখন জেনিন, নাবলুস, রামাল্লাহ, তুলকারাম, শেখ জাররাহ'র নাম অনেক শোনা যায়। এগুলো হলো জর্ডান নদীর পশ্চিম তীরের কয়েকটি প্রধান শহর ও স্থান।
-
উজবেকিস্তানের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতা চুক্তি সই হয়েছে: ইরান
আগস্ট ২২, ২০২২ ১৩:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, উজবেকিস্তানের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হবে।
-
আমেরিকার কাছ থেকে এখনও কোনো জবাব পাইনি: ইরান
আগস্ট ২২, ২০২২ ১১:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বিষয়ে আমেরিকার কাছ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
-
চবাহার বন্দর নির্মাণে ভারতের বিনিয়োগ খুবই কম: ইরান
আগস্ট ২২, ২০২২ ০৯:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর বিভাগের প্রধান আলী আকবর সাফেয়ি বলেছেন, চবাহার বন্দরের অবকাঠামো নির্মাণের ব্যাপারে ভারত যদি নতুন করে প্রতিশ্রুতি দেয় তাকে স্বাগত জানাবে তেহরান। একই সঙ্গে তিনি বলেন, এই বন্দর নির্মাণের ক্ষেত্রে এ পর্যন্ত ভারত যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তা ইরানের প্রত্যাশার চেয়ে অনেক কম।