আমেরিকার কাছ থেকে এখনও কোনো জবাব পাইনি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i112240-আমেরিকার_কাছ_থেকে_এখনও_কোনো_জবাব_পাইনি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বিষয়ে আমেরিকার কাছ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০২২ ১১:২১ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বিষয়ে আমেরিকার কাছ থেকে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, অমীমাংসিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসব বিষয়ে ফয়সালা হতে হবে।

কানয়ানি বলেন, ইরান অতীতের মতো এবারের আলোচনাতেও আন্তরিকভাবে অংশ নিয়েছে। ইরান সময়মত ইউরোপীয় পক্ষের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমেরিকার পক্ষ থেকে উত্তর দিতে বিলম্ব করা হচ্ছে। কিন্তু আমরা এই বিষয়ে সময়মত কাজ করেছি এবং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি বলেন, পরমাণু সমঝোতার বর্তমান অবস্থা এবং এখন পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য মার্কিন প্রশাসন দায়ী।

তিনি আরও বলেন, ইরান কখনোই নিজের রেড লাইন অতিক্রম করবে না এবং সব সময় একটি ভালো ও টেকসই চুক্তি সইয়ের জন্য চেষ্টা চালিয়ে যাবে।#  

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।