ইসরাইল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/event-i141484-ইসরাইল_পরাজয়ের_দিকে_এগিয়ে_যাচ্ছে_ইরান
গাজা উপত্যকায় ইসরাইলের চলমান অপরাধযজ্ঞ এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনায় তেল আবিবের অতিরিক্ত চাহিদা প্রমাণ করছে, ইহুদিবাদী ইসরাইল ‘বিজয়ের’ দিকে নয় বরং পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।  এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৪ ০৮:৪২ Asia/Dhaka
  • ইসরাইল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে: ইরান

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান অপরাধযজ্ঞ এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনায় তেল আবিবের অতিরিক্ত চাহিদা প্রমাণ করছে, ইহুদিবাদী ইসরাইল ‘বিজয়ের’ দিকে নয় বরং পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।  এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরো বলেন, ইহুদিবাদী সরকার ক্যান্সার সৃষ্টিকারী একটি টিউমার এবং এই অঞ্চলে সকল শত্রুতা ও বিদ্বেষের কেন্দ্রবিন্দু।

তিনি বলেন, গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞ এবং পশ্চিম তীরেও তাদের সাম্প্রতিক আগ্রাসন বিশ্বব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। 

ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের নৈতিক, মানবিক ও আইনি সমর্থন পুনর্ব্যক্ত করে কানয়ানি বলেন, তেল আবিব যেকোনো ঘটনার জন্য ইরানকে দায়ী করার যে চেষ্টা করছে তা নিঃসন্দেহে ‘বাগড়ম্বর’ এবং বাস্তবতা লুকিয়ে রাখার বেপরোয়া প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

ইরানের এই মুখপাত্র সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরাইলি বাহিনীর রোববারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। 

তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোতে ইসরাইলি হামলা প্রমাণ করছে, তেল আবিব শুধুমাত্র গাজার মধ্যে তার অপরাধযজ্ঞকে সীমিত রাখেনি বরং এটি গোটা অঞ্চলে অপরাধ করে বেড়াচ্ছে। তিনি ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি গভীর দৃষ্টি দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।