ইরান প্রশ্নে মোসাদের চরম ব্যর্থতা, সরানো হলো দুই শীর্ষ কর্মকর্তাকে
https://parstoday.ir/bn/news/west_asia-i161988-ইরান_প্রশ্নে_মোসাদের_চরম_ব্যর্থতা_সরানো_হলো_দুই_শীর্ষ_কর্মকর্তাকে
পার্সটুডে: ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান 'রোমান গফম্যান' সংস্থাটির দুটি বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন বলে একটি ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে।
(last modified 2026-08-07T09:58:37+00:00 )
আগস্ট ০৭, ২০২৬ ১৫:৪৫ Asia/Dhaka
  • ইরান প্রশ্নে মোসাদের চরম ব্যর্থতা, সরানো হলো দুই শীর্ষ কর্মকর্তাকে

পার্সটুডে: ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান 'রোমান গফম্যান' সংস্থাটির দুটি বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন বলে একটি ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা'র বরাতে পার্সটুডে জানিয়েছে, ইহুদিবাদী সরকারের ১২ নম্বর চ্যানেল জানিয়েছে, ইরান ইস্যুতে ব্যর্থতার কারণে ওই দুই নিরাপত্তা কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ প্রধানের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তার মতে, কোনো পরিকল্পনার ব্যর্থতার পর এর নেপথ্যের পরিকল্পনাকারীদের সেই ব্যর্থতার পরিণতির দায় নিতে হবে।

তবে ইসরায়েলি মাধ্যমটি বরখাস্ত হওয়া ব্যক্তিদের পরিচয় বা এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি।

পার্সটুডে/এমএআর/৮