এসআইআর নিয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল!
আমি উকিল, মানুষের মৃত্যু, হয়রানি নিয়ে প্রয়োজনে প্লিড করব: মমতা
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন।
গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেক কুমারকে লেখা চিঠিতে বলেছেন, প্রস্তুতি না নিয়ে এসআইআর (SIR) প্রক্রিয়া করায় সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে এবং অযথা হয়রানির শিকার হচ্ছেন। শুধু তাই নয়, কমিশনের কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী এবার সরাসরি আইনের পথে যাওয়ার কথা বলেছেন। গঙ্গাসগারের এক জনসভায় মমতা বলেন, 'আমরা আইনের সাহায্য নিচ্ছি।আমরা কোর্ট যাব। প্রয়োজন হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব।' তিনি নিজে যে একজন আইনজীবী সেকথাও মনে করিয়ে দেন এদিন প্রশাসনিক প্রধান।
উল্লেখ্য, এসআইআর নিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। আতঙ্কে একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে শাসকদলের। এমনকী এসআইআর সংক্রান্ত শুনানির লাইনে দাঁড়িয়েও মৃত্যু হয়েছে বলেও অভিযোগ আছে। এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের হয়রানি নিয়ে কমিশনকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।
'হোয়াটস অ্যাপে’র মাধ্যমেই কমিশন চলছে বলেও তিনি তোপ দেগেছেন। আজ (সোমবার) গঙ্গাসাগরে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় একইসাথে নির্বাচন কমিশন এবং বিজেপির সমালোচনা করেন। তিনি, জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিস কুমার’ বলেও কটাক্ষ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, শুনানির নামে মানুষের হেনস্তা করা হচ্ছে। ৫৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের অধিকার ছিল ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিলআপ করার।' কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, 'হোয়াটস অ্যাপে কমিশন চলছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর এমনটি হলে আপনারও ভ্যানিস হয়ে যাবেন বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'আমরাও আইনের সাহায্য নিচ্ছি। এত মানুষের মৃত্যু এবং মানুষকে হেনস্তা করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করব। মানুষের হয়ে সুপ্রিম কোর্টে প্লিড করব। আইনজীবী হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবে কথা বলব।#
পার্সটুডে/জিএআর/৫