পাঞ্জাবে গুরুদ্বারের সামনে আপ নেতাকে গুলি করে হত্যা
https://parstoday.ir/bn/news/event-i156782-পাঞ্জাবে_গুরুদ্বারের_সামনে_আপ_নেতাকে_গুলি_করে_হত্যা
ভারতের পাঞ্জাবের জলন্ধরের মডেল টাউন এলাকায় আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে।
(last modified 2026-02-06T14:57:37+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ২০:৫৩ Asia/Dhaka
  • আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা
    আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা

ভারতের পাঞ্জাবের জলন্ধরের মডেল টাউন এলাকায় আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ(শুক্রবার) সকালে স্থানীয় একটি গুরুদ্বারের সামনে লাকিকে লক্ষ্য করে ৫টি গুলি চালিয়েছে  দুষ্কৃতকারীরা। হামলার পর তাকে উদ্ধার করে ফোর্টিস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লাকি ওবেরয়কে মৃত বলে ঘোষণা করেন।

জলন্ধর ক্যান্টনমেন্টের ইনচার্জ রাজবিন্দর থিয়ারা জানিয়েছেন, ওবেরয় প্রতিদিন গুরুদ্বারে যেতেন। হামলাকারীরা এ বিষয়ে পুরোপুরি অবগত ছিল। দুষ্কৃতকারীরা কমপক্ষে ১৬টি গুলি ছুড়েছিল। এর মধ্যে পাঁচটি গিয়ে লাগে লাকি ওবেরয়ের গায়ে। এই হামলার পরে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।

লাকি ওবেরয়ের স্ত্রী আম আদমি পার্টির টিকিটে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি পরাজিত হয়েছিলেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। এছাড়া সিসিটিভি ফুটেজ থেকেও সূত্র সংগ্রহ করা হচ্ছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যও নেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শহরজুড়ে ১৫টি নাকা চেকিং পয়েন্ট বসানো হয়েছে। অপরাধীরা যাতে শহর ছেড়ে না যেতে পারে, তা নিশ্চিত করতে জোর তল্লাশি চালানো হচ্ছে চেকপয়েন্টগুলোতে।#

পার্সটুডে/জিএআর/ ৬