আমেরিকা ও ইসরায়েলের নির্দেশনায় ইরানে অস্থিরতা সংঘটিত হচ্ছে: পাকিস্তানি সিনেটর
https://parstoday.ir/bn/news/event-i155994-আমেরিকা_ও_ইসরায়েলের_নির্দেশনায়_ইরানে_অস্থিরতা_সংঘটিত_হচ্ছে_পাকিস্তানি_সিনেটর
পার্সটুডে-ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে একজন পাকিস্তানি সিনেটর ইরানে সাম্প্রতিক অস্থিরতাকে আমেরিকা ও ইহুদিবাদী সরকারের পরিকল্পনা ও নির্দেশনার ফল বলে মনে করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১১, ২০২৬ ১৮:৫৫ Asia/Dhaka
  • আমেরিকা ও ইসরায়েল ইরানে দাঙ্গাবাজদের সংগঠিত করছে
    আমেরিকা ও ইসরায়েল ইরানে দাঙ্গাবাজদের সংগঠিত করছে

পার্সটুডে-ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপমূলক বক্তব্যের নিন্দা জানিয়ে একজন পাকিস্তানি সিনেটর ইরানে সাম্প্রতিক অস্থিরতাকে আমেরিকা ও ইহুদিবাদী সরকারের পরিকল্পনা ও নির্দেশনার ফল বলে মনে করেন।

পাকিস্তান সিনেটের সদস্য আল্লামা "নাসের আব্বাস জাফারি" এক বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতি ও সরকারের সাথে ইসলামাবাদের সংহতি ঘোষণা করেছেন এবং জোর দিয়ে বলেছেন পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল সর্বোচ্চ চাপ এবং মিডিয়া উস্কানির হাতিয়ার ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

জাফারি মার্কিন কর্মকর্তাদের স্পষ্ট হস্তক্ষেপকে জাতীয় সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের নীতির লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি আরও বলেন: অভ্যন্তরীণ সংলাপের মাধ্যমে বৈধ বিক্ষোভ পরিচালনা করা উচিত, তবে বিদেশী সহায়তায় সংঘটিত নাশকতা এবং সহিংসতা অগ্রহণযোগ্য।

পাকিস্তানি সিনেটর পশ্চিমাদের অবস্থানকে ভণ্ডামিপূর্ণ বলে বর্ণনা করেন এবং এটিকে মানবাধিকারের দাবির সাথে সাংঘর্ষিক বলে মনে করেন।

কয়েকদিন আগে ইরানে অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু অনুপ্রবেশকারীরা বিক্ষোভে প্রবেশ করে সেগুলোকে দাঙ্গায় পরিণত করে। বিশ্লেষকরা বলছেন, ইরানে নিরাপত্তাহীনতা তৈরিতে অনুপ্রবেশকারীদের তিনটি লক্ষ্য ছিলো জীবিকার উপর চাপ সৃষ্টি করা, হত্যাকাণ্ড ঘটানো এবং সরকারি সামাজিক পরিষেবা ব্যাহত করা।#

পার্স টুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।