ম্যাক্রোন শিগগিরই ক্ষমতা থেকে সরে যাবে: ট্রাম্প
-
ম্যাক্রোন (বামে) ও ট্রাম্প (ডানে)
পার্সটুডে- ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের ওপর ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রোনের আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন।
ট্রাম্প ‘ক্ষমতাচ্যুত’র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউই তাকে (ম্যাক্রোন) চায় না, কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন। যদি তারা শত্রুতামূলক আচরণ করে, তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব।’
সাংবাদিক ও ট্রাম্পের প্রশ্ন-উত্তর এখানে তুলে ধরা হলো:
ট্রাম্প: ম্যাক্রোন শিগগিরই ক্ষমতা থেকে সরবে
সাংবাদিক: আপনি কি পুতিনকে "গাজা শান্তি পরিষদ"-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন?
ট্রাম্প: হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সাংবাদিক: ম্যাক্রোন এই পরিষদে যোগ দেবেন না বলে যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে আপনার মতামত কী?
ট্রাম্প: সে কি সত্যিই এ কথা বলেছে? [এটি একেবারেই গুরুত্বপূর্ণ নয়] কারণ কেউ তাকে চায় না! সে শিগগিরই তার পদ থেকে সরে দাঁড়াবে। তারা যদি শত্রুভাবাপন্ন আচরণ করে, আমি ২০০% শুল্ক (তাদের পণ্যের উপর) আরোপ করব। তখন দেখবেন কীভাবে সে আমাদের সাথে যোগ দেয়!
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।