পারস্য উপসাগরে দু'টি জাহাজ আটক করল ইরান; রয়েছে ১৫ বিদেশি ক্রু
https://parstoday.ir/bn/news/event-i156744-পারস্য_উপসাগরে_দু'টি_জাহাজ_আটক_করল_ইরান_রয়েছে_১৫_বিদেশি_ক্রু
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)'র নৌ ইউনিট ফারসি দ্বীপের কাছ থেকে জ্বালানি চোরাচালানের সঙ্গে জড়িত দু'টি জাহাজ আটক করেছে।
(last modified 2026-02-05T14:16:27+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৬ ১৮:০৯ Asia/Dhaka
  • জাহাজ আটক
    জাহাজ আটক

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)'র নৌ ইউনিট ফারসি দ্বীপের কাছ থেকে জ্বালানি চোরাচালানের সঙ্গে জড়িত দু'টি জাহাজ আটক করেছে।

এই দুই নৌযান থেকে ১০ লাখ লিটারেরও বেশি চোরাচালানকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য নৌযান দুটির ১৫ জন বিদেশি ক্রুকে আটক করে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসব নৌযান গত কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে জ্বালানি চোরাচালান করছিল। আইআরজিসি'র নৌ ইউনিট গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে এই দুই জাহাজকে শনাক্তের পর আটক করতে সক্ষম হয়।#  

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন