বিপ্লবের রাত: ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত গোটা ইরান
https://parstoday.ir/bn/news/event-i156914-বিপ্লবের_রাত_আল্লাহু_আকবার’_ধ্বনিতে_মুখরিত_গোটা_ইরান
ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বিজয়বার্ষিকীকে সামনে রেখে গতকাল রাত নয়টায় রাজধানী তেহরানসহ সারাদেশ মুখরিত হয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে।
(last modified 2026-02-11T08:03:16+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১৩:৩৩ Asia/Dhaka
  •  মিলাদ টাওয়ার
    মিলাদ টাওয়ার

ইরানের ইসলামি বিপ্লবের ৪৭তম বিজয়বার্ষিকীকে সামনে রেখে গতকাল রাত নয়টায় রাজধানী তেহরানসহ সারাদেশ মুখরিত হয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে।

তেহরানের আজাদি টাওয়ার, মিলাদ টাওয়ারসহ বহু স্থানে ইরানের জাতীয় পতাকা ও বিপ্লবের দিনগুলোর দৃশ্য প্রদর্শন করা হয়। এসময় অনেকেই ইরানের জাতীয় পতাকা হাতে স্বতঃস্ফূর্ত জনসমাবেশ গড়ে ওঠে এবং মানুষ বিভিন্ন চত্বরে জড়ো হন।

ইরানিরা নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে সারাদেশের মসজিদের মিনারগুলো থেকেও ভেসে এসেছে একই ধ্বনি।

বিভিন্ন বাড়ির ছাদ থেকে 'আল্লাহু আকবার' ধ্বনি দেওয়া হয়

'আল্লাহু আকবার' ধ্বনি শোনা গেছে রেডিও ও টিভি চ্যানেলগুলো থেকেও। রাত নয়টা বাজতেই একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যায় সারা দেশের আকাশে।

বিভিন্ন বাড়ির ছাদ ও শহরের বিভিন্ন স্পট থেকে শত শত আতশবাজি ফোটানো হয়। কয়েক মিনিট ধরে 'আল্লাহু আকবার' ধ্বনি উচ্চারিত হওয়ার পাশাপাশি আতবাজির ব্যাপক ঝলকানি দেখা যায়।

১৯৭৯ সালের ১০ ফেব্রুয়ারি রাতে বিপ্লবের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে ইরানি জনগণ ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিয়েছিল এবং সেই মুহূর্তকে স্মরণ করে প্রতি বছর এই অনুষ্ঠান উদযাপন করা হয়।#

পার্সটুডে/এমএআর/১১