একদিনে ইসরায়েলি অবস্থানে ৬১ অভিযান চালিয়ে রেকর্ড করল হিজবুল্লাহ 
https://parstoday.ir/bn/news/event-i157950-একদিনে_ইসরায়েলি_অবস্থানে_৬১_অভিযান_চালিয়ে_রেকর্ড_করল_হিজবুল্লাহ
পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মুজাহিদরা দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের অবস্থানে একদিনে ৬১টি অভিযান পরিচালনা করেছে- যা এই প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে একটি রেকর্ড তথা নজিরবিহীন ঘটনা।
(last modified 2026-03-23T07:17:23+00:00 )
মার্চ ২৩, ২০২৬ ১২:১৭ Asia/Dhaka
  • সমরাস্ত্র ও পতাকাসহ হিজবুল্লাহ'র একজন মুজাহিদ
    সমরাস্ত্র ও পতাকাসহ হিজবুল্লাহ'র একজন মুজাহিদ

পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মুজাহিদরা দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের অবস্থানে একদিনে ৬১টি অভিযান পরিচালনা করেছে- যা এই প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে একটি রেকর্ড তথা নজিরবিহীন ঘটনা।

হিজবুল্লাহ-সূত্রের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, হিজবুল্লাহ সম্প্রতি আল-আসফ আল মাকুল নামক বিশেষ যুদ্ধক্ষেত্রের লড়াইয়ে ইসরায়েলি অবস্থানগুলোতে ৬৩টি অভিযান চালিয়েছে যার মধ্যে ৬১টি অভিযান কেবল গত রোববারে সম্পন্ন করেছে।  

রোববার ভোররাত শুরু হওয়ার দশ মিনিট পর আত্যাইয়েবা উপশহরের দক্ষিণাঞ্চলে আলমাহিসাবাত পার্বত্য এলাকায় ইসরায়েলি সেনা সমাবেশের ওপর হামলা শুরু করেন হিজবুল্লাহ'র মুজাহিদরা। তাদের অভিযানগুলোতে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা এবং রকেট ও মর্টারের গোলা।

ইসরায়েলি সেনাদের অবস্থানগুলো ছাড়াও তাদের সমরাস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জাম, অবকাঠামো ও অবৈধ ইহুদিবাদী বসতিগুলোও ছিল এইসব অভিযানের টার্গেট।

সীমান্তবর্তী অবৈধ ইহুদিবাদী বসতিগুলোতে হিজবুল্লাহ'র মুজাহিদরা সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও লিপ্ত হন। হিজবুল্লাহ'র এইসব অভিযান সীমান্ত-রেখার ওপারে অধিকৃত উত্তর ফিলিস্তিনের সাত কিলোমিটার পর্যন্ত গভীরে ইসরায়েলি নজরদারির ঘাঁটি ও বিমান অভিযান পরিচালনার কমান্ড-সেন্টারগুলোকে টার্গেট করেছে কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে।

হিজবুল্লাহ'র অভিযান সকাল ১০টা বিশ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল এবং এ সময় কিরিয়াত শামুনাহ নামক অবৈধ ইহুদিবাদী বসতিটি হিজবুল্লাহর এক ঝাঁক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

কিছুক্ষণ আগে পাওয়া এক খবরে জানা গেছে, দক্ষিণ লেবাননের সীমান্ত-সংলগ্ন এলাকায় অন্তত ৬ ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা শোচনীয়। ইসরায়েল দাবি করেছে গ্যাস-সিলিন্ডার বিস্ফোরণে এই সেনারা হতাহত হয়। #

পার্সটুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।