আমেরিকায় সরকার পরিবর্তন জরুরি: মার্কিন ডেমোক্রেট নেতা
https://parstoday.ir/bn/news/event-i157944-আমেরিকায়_সরকার_পরিবর্তন_জরুরি_মার্কিন_ডেমোক্রেট_নেতা
পার্সটুডে: মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় প্রধান এইচ জেফ্রিজ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হওয়ার সরকারি ও রিপাবলিকান দলীয় পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছেন, আমেরিকায় সরকার পরিবর্তন করা দরকার। 
(last modified 2026-03-23T04:49:02+00:00 )
মার্চ ২২, ২০২৬ ০৯:১৯ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় প্রধান এইচ জেফ্রিজ
    মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় প্রধান এইচ জেফ্রিজ

পার্সটুডে: মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় প্রধান এইচ জেফ্রিজ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হওয়ার সরকারি ও রিপাবলিকান দলীয় পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছেন, আমেরিকায় সরকার পরিবর্তন করা দরকার। 

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এই প্রতিনিধি এক্স সামাজিক মাধ্যমে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প ও উগ্র রিপাবলিকানরা পশ্চিম এশিয়ায় স্বৈরতান্ত্রিক যুদ্ধ শুরু করেছে, জ্বালানী তেলের দরের ব্যাপকভাবে বেড়েছে, শত শত কোটি ডলার নষ্ট করা হচ্ছে এবং আমাদের দেশ আগের চেয়েও বেশি অনিরাপদ হয়েছে, ফলে আমাদের দেশে সরকার পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। 

এদিকে ডেমোক্রেট দলীয় সিনেটর এলিজাবেথ ওয়ারেন পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন জ্বালানো ও মানবীয় বিপর্যয় সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুকে দায়ী করে বলেছেন, লেবাননের দিকে লক্ষ্য করুন, ইসরায়েল সেখানে এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে যার প্রায় ২০ শতাংশই শিশু। তিনি আরও বলেছেন, মার্কিন কংগ্রেসের উচিত নয় এই যুদ্ধের জন্য বাজেট বরাদ্দ করা। #
 

পার্সটুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।