মার্কিন আরেকটি এমকিউ-নাইন রিপার ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
-
এমকিউ-নাইন রিপার ড্রোন (ফাইল ফটো)
পার্সটুডে-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর শত্রুপক্ষের ৫২তম MQ-9 রিপার-ড্রোন ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
বিপ্লবী গার্ড-এর জনসংযোগ দপ্তর জানায়, বুধবার স্থানীয় সময় রাত ২টা ২৯ মিনিটে কেশম দ্বীপের আকাশে ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করে।
বিপ্লবী গার্ড বলেছে, তৃতীয় ‘আরোপিত যুদ্ধ’-এর সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শত শত শত্রু ড্রোন ভূপাতিত করেছে। এসবের মধ্যে লুকাস, হার্মিস, MQ-1 ও MQ-9 ড্রোন রয়েছে।
এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন MQ-1 Predator ড্রোন ভূপাতিতের দাবি করে বিপ্লবী গার্ড। এর ফলে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত মার্কিন MQ-1 ড্রোনের সংখ্যা তিনটিতে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।