বাকায়ি: আগ্রাসনের পক্ষে যুক্তি নেই, তাই মিথ্যার খড়কুটো আঁকড়ে ধরছে আগ্রাসীরা
https://parstoday.ir/bn/news/iran-i163778-বাকায়ি_আগ্রাসনের_পক্ষে_যুক্তি_নেই_তাই_মিথ্যার_খড়কুটো_আঁকড়ে_ধরছে_আগ্রাসীরা
পার্সটুডে: গত সাত দশকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের কথিত ‘ফলস ফ্ল্যাগ’ (False Flag) অভিযানের ইতিহাস তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সামরিক আগ্রাসনের কোনো যৌক্তিকতা দাঁড় করানোর পথ না থাকায় আগ্রাসীরা মিথ্যার তৈরি যেকোনো খড়কুটো আঁকড়ে ধরছে।
(last modified 2026-10-08T06:11:44+00:00 )
অক্টোবর ০৮, ২০২৬ ১১:৫৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।

পার্সটুডে: গত সাত দশকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের কথিত ‘ফলস ফ্ল্যাগ’ (False Flag) অভিযানের ইতিহাস তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সামরিক আগ্রাসনের কোনো যৌক্তিকতা দাঁড় করানোর পথ না থাকায় আগ্রাসীরা মিথ্যার তৈরি যেকোনো খড়কুটো আঁকড়ে ধরছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গত সাত দশকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের কথিত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘ফলস ফ্ল্যাগ’ একটি পুরোনো কৌশল—প্রথমে সাজানো ঘটনা তৈরি করো, এরপর অভিযোগের আঙুল অন্যের দিকে তোলো এবং শেষ পর্যন্ত এর ফলাফল থেকে সুবিধা নাও।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ব জনমত যখন ইরানের বিরুদ্ধে অবৈধ ও আগ্রাসী যুদ্ধ নিয়ে অতিষ্ঠ, তখন আগ্রাসীদের কাছে তাদের সামরিক আগ্রাসনের পক্ষে যুক্তি দাঁড় করানোর কোনো পথ নেই।

এ অবস্থায় তারা আরবি প্রবাদ ‘আল-গারিকু ইয়াতাশাব্বাছু বিকুল্লি হাশিশ’-এর মতো আচরণ করছে—অর্থাৎ, ডুবে যাওয়া ব্যক্তি নিজেকে বাঁচাতে যেকোনো শুকনো ঘাস আঁকড়ে ধরে। বাকায়ির ভাষায়, নিজেদের রক্ষার জন্য আগ্রাসীরা মিথ্যার তৈরি যেকোনো খড়কুটো আঁকড়ে ধরছে।
 

পার্সটুডে/পার্সটুডে/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।