ট্রাম্পের আল্টিমেটাম তিন কারণে ধাপ্পাবাজি নাও হতে পারে:
-
ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে-কোনো কোনো ব্লিষক মনে করেন, ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে যে আল্টিমেটাম দিয়েছেন তা ধাপ্পাবাজি নাও হতে পারে।
বিশ্লেষকগণ তার ব্যক্তিগত চারিত্র্যিক বৈশিষ্ট্য উল্লেখ করে অন্তত তিন কারণ নির্ধারণ করেছেন। ওই তিন কারণ হলো: প্রথমত ট্রাম্প নিজেকে চরম গুরুত্বপূর্ণ এবং আত্ম-ইমেজের অধিকারী বলে অনুভূব করা।
দ্বিতীয়ত, অন্যদের কাছ থেকে সীমাহীন প্রশংসা শোনার অত্যধিক ইচ্ছা পোষণ করা।
তৃতীয়ত. অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করার ক্ষমতা না থাকা এমনকি তাদের কথা শোনা কিংবা মতামত উপলব্ধি করার মানসিকতা না থাকা
এইসব বৈশিষ্ট্যের ফলে ট্রাম্পের হুমকি একটি ব্লাফ কিনা তা অনুমান করা কঠিন। একই সময়ে, এই হুমকি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক। এই কারণে যে 'যদি' কিংবা 'কিন্তু' দিয়ে অনুমান করে তা মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
ট্রাম্প অবশ্য এর আগেও বলেছিলেন, ‘আমরা এক ঘণ্টায় ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করতে পারি কিন্তু করিনি। ওই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ ড, লারিজানি লিখেছিলেন: ট্রাম্প যদি তা করে, তাহলে আধা ঘণ্টার মধ্যেই গোটা পশ্চিম এশিয়া অঞ্চল অন্ধকারে ঢেকে যাবে। আর সেই অন্ধকারে আমেরিকার সেনাদের শিকার করার চরম সুযোগ তৈরি হবে। তখন তারা প্রাণ বাঁচাতে এলোপাথাড়ি ছোটাছুটি করতে বাধ্য হবে।#
পার্সটুডে/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।