মার্কিন-ইসরায়েল বিরোধী যুদ্ধের বেদনাদায়ক দৃশ্যপট পূর্ণ করল ইয়েমেন: ফিলিস্তিনি সম্পাদক
https://parstoday.ir/bn/news/event-i158096-মার্কিন_ইসরায়েল_বিরোধী_যুদ্ধের_বেদনাদায়ক_দৃশ্যপট_পূর্ণ_করল_ইয়েমেন_ফিলিস্তিনি_সম্পাদক
পার্সটুডে: আন্তর্জাতিক আরব দৈনিক রাই আলইয়াওম-এর প্রধান সম্পাদক আবদুল বারি আতওয়ান মার্কিন-ইসরায়েল বিরোধী যুদ্ধে ইয়েমেনের প্রবেশের গুরুত্ব তুলে ধরে বলেছেন, মার্কিন-ইসরায়েল বিরোধী যুদ্ধের বেদনাদায়ক দৃশ্যপট পরিপূর্ণ করল ইয়েমেন। 
(last modified 2026-03-29T22:57:52+00:00 )
মার্চ ২৯, ২০২৬ ১৫:১২ Asia/Dhaka
  • আন্তর্জাতিক আরব দৈনিক রাই আলইয়াওম-এর প্রধান সম্পাদক আবদুল বারি আতওয়ান
    আন্তর্জাতিক আরব দৈনিক রাই আলইয়াওম-এর প্রধান সম্পাদক আবদুল বারি আতওয়ান

পার্সটুডে: আন্তর্জাতিক আরব দৈনিক রাই আলইয়াওম-এর প্রধান সম্পাদক আবদুল বারি আতওয়ান মার্কিন-ইসরায়েল বিরোধী যুদ্ধে ইয়েমেনের প্রবেশের গুরুত্ব তুলে ধরে বলেছেন, মার্কিন-ইসরায়েল বিরোধী যুদ্ধের বেদনাদায়ক দৃশ্যপট পরিপূর্ণ করল ইয়েমেন। 

বিশিষ্ট এই ফিলিস্তিনি বিশ্লেষক ও সাংবাদিক তাঁর এই অন-লাইন দৈনিকে  এক নতুন সম্পাদকীয়তে এই  মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, 'কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লোহিত সাগরের উপকূলবর্তী ইয়েমেন এই নতুন রণাঙ্গন খোলায়  দখলদার ইসরায়েল দক্ষিণ দিক থেকে আনসারুল্লাহ, উত্তর দিক থেকে হিজবুল্লাহ, পূর্ব দিক থেকে ইসলামী ইরান ও খুব শিগগিরই ইরাকের দিক হতেও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাজার হাজার উন্নত ড্রোনের নেটওয়ার্কের মাধ্যমে ঘেরাও বা অবরুদ্ধ হয়ে পড়ল।'

তিনি আরও লিখেছেন, 'আর এ অবস্থায় উদ্ধত-দাম্ভিক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ইসরায়েলি মিত্ররা বেশ কিছু কঠিন অবস্থার শিকার হবে এবং বর্তমানে ন্যাটো জোট ও এর ইউরোপীয় সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সংঘাত থেকে নিজেদের দূরে রেখেছেন, কারণ যে যুদ্ধে পরাজয় অনিবার্য সে যুদ্ধে তারা জড়াবে না।' 

রাই আল ইয়াওম এর প্রধান সম্পাদক আরও লিখেছেন, 'চলমান যুদ্ধে ইয়েমেনি ফ্রন্ট খুলে দিয়ে আনসারুল্লাহ আন্দোলন সমস্ত শক্তি নিয়ে ইরানের সহায়তায় এগিয়ে এল। ইরানি বিশ্বস্ততার জবাবে ইয়েমেন বিশ্বস্ততার নীতি প্রদর্শন করায় মার্কিন-ইসরায়েলি চলমান আগ্রাসনের মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কৌশলগত পরিবর্তন এল, ফলে এই যুদ্ধের সময়সীমা দীর্ঘ না হয়ে কমে আসবে এবং আগ্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে পরাজয় বরণ করবে।' #  

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।