ট্রাম্প এখনও প্রস্তর-যুগে আছেন: ইরানের ভাইস প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i158260-ট্রাম্প_এখনও_প্রস্তর_যুগে_আছেন_ইরানের_ভাইস_প্রেসিডেন্ট
পার্সটুডে: ইরানের প্রধান ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও প্রস্তর-যুগে অবস্থান করছেন। 
(last modified 2026-04-06T12:02:30+00:00 )
এপ্রিল ০৫, ২০২৬ ১৯:৪৩ Asia/Dhaka
  • ইরানের প্রধান ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ
    ইরানের প্রধান ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ

পার্সটুডে: ইরানের প্রধান ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও প্রস্তর-যুগে অবস্থান করছেন। 

তিনি ইরানের বিদ্যুত স্থাপনা ও সেতুগুলোর ওপর হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে এই মন্তব্য করেছেন। রেজা আরেফ বলেছেন, যে ব্যক্তি তার দেশের জনগণের কল্যাণকে বিসর্জন দেন অন্যদের হুমকি দিতে সে এখনও প্রস্তর যুগেই বসবাস করছে। 

ইরানের প্রধান ভাইস-প্রেসিডেন্ট মো. রেজা আরেফ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, 'গত রাতে ট্রাম্প মার্কিন জনগণের জন্য শিশুদের যত্ন ও স্বাস্থ্য-সেবা খাতে তহবিল বা বাজেট বরাদ্দে অক্ষমতার কথা বলেছেন যুদ্ধের অজুহাতে এবং আজ তিনি ইরানের বিদ্যুৎ-কেন্দ্র ও সেতুগুলো ধ্বংসের হুমকি দিয়েছেন।'

ইরানের ভাইস প্রেসিডেন্ট লিখেছেন," যখন এ ধরনের হুমকি বহাল রয়েছে তখন ইরান ভিন্ন পথ বেছে নিয়েছে,'নির্মাণ করা, এমনকি চাপের মধ্যেও।' "#
 

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন