বাব আল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করল সোমালিয়া
https://parstoday.ir/bn/news/event-i158700-বাব_আল_মান্দেব_প্রণালিতে_ইসরায়েলি_জাহাজ_চলাচল_নিষিদ্ধ_করল_সোমালিয়া
পার্সটুডে: সোমালিয়ার সরকার সেখানকার বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ড অঞ্চলের প্রতি ইসরায়েলের স্বীকৃতির প্রতিক্রিয়া হিসেবে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে নিষিদ্ধ করেছে ইসরায়েলি জাহাজ চলাচল। 
(last modified 2026-04-23T13:32:15+00:00 )
এপ্রিল ২৩, ২০২৬ ১৯:২৩ Asia/Dhaka
  • বাব আল-মান্দেব প্রণালি
    বাব আল-মান্দেব প্রণালি

পার্সটুডে: সোমালিয়ার সরকার সেখানকার বিচ্ছিন্নতাবাদী সোমালিল্যান্ড অঞ্চলের প্রতি ইসরায়েলের স্বীকৃতির প্রতিক্রিয়া হিসেবে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে নিষিদ্ধ করেছে ইসরায়েলি জাহাজ চলাচল। 

আফ্রিকান ইউনিয়ন ও ইথিওপিয়ায় নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত আবদুল্লাহ ওরফা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার বিষয়ে যে কোনও ধরনের হস্তক্ষেপ মারাত্মক পরিণতি বয়ে আনবে, তা হস্তক্ষেপকারী যে পক্ষই হোক কেন না। আর এ ধরনের পরিণতির অন্যতম দিক হচ্ছে বাব আল-মান্দেব প্রণালিতে প্রবেশের ক্ষেত্রে হস্তক্ষেপকারী ওই পক্ষের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা।

বিশেষজ্ঞরা বলছেন, সোমালিয়ার এই পদক্ষেপ ইয়েমেনের সঙ্গে দেশটির নতুন করে সুসম্পর্ক গড়ার ক্ষেত্র তৈরিতে ও মার্কিন সরকারের সঙ্গে সম্পর্কে গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেছে এবং দেশটির সঙ্গে রাষ্ট্রদূত বিনিময়ের পদক্ষেপের কথা জানিয়েছে। এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিরোধিতা ও ক্ষোভের জন্ম দিয়েছে। জাতিসংঘ এই বিচ্ছিন্নতাকামী অঞ্চলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানকারী প্রথম  শাসকগোষ্ঠী। #    
 

পার্স টুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।