'ইসরায়েল কোনো গণতন্ত্র নয়, মনে হচ্ছে যুক্তরাষ্ট্রও আর গণতন্ত্র নয়'
ইরান প্রশ্নে ইসরায়েলি সঞ্চালককে যে কড়া জবাব দিলেন টাকার কার্লসন
-
প্রখ্যাত মার্কিন উপস্থাপক ও ইহুদিবাদী ইসরায়েলের সমালোচক টাকার কার্লসন (বামে) ইসরায়েলি সঞ্চালককে সাক্ষাৎকার দিচ্ছেন
পার্সটুডে: প্রখ্যাত মার্কিন উপস্থাপক ও ইহুদিবাদী ইসরায়েলের সমালোচক টাকার কার্লসন, ইসরায়েলের চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানকে “সন্ত্রাসী শাসন-ব্যবস্থা” বলে উল্লেখ করা সঞ্চালকের বক্তব্যের জবাবে বলেন, “আমি মনে করি আপনি একজন ইসরায়েলি হিসেবে ‘সন্ত্রাসী- শাসনব্যবস্থা’ শব্দটি ব্যবহার করার আগে একটু ভেবে দেখা উচিত, কারণ আপনি এমন একটি স্থানে বাস করেন, যারা খুব অল্প কিছুদিন আগে গাজায় হাজার হাজার শিশুকে হত্যা করেছে।”
ইসরায়েলের সমালোচক হিসেবে পরিচিত মার্কিন উপস্থাপক টাকার কার্লসন (Tucker Carlson), চ্যানেল ১৩-কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের জবাবে বলেন, “আমি মনে করি আপনি একজন ইসরায়েলি হিসেবে ‘সন্ত্রাসী শাসনব্যবস্থা’ শব্দটি ব্যবহার করার আগে আপনার একটু চিন্তা করা উচিত, কারণ আপনি এমন একটি স্থানে বাস করেন, যারা সম্প্রতি গাজায় হাজার হাজার শিশুকে হত্যা করেছে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক এবং গত কয়েক দশকে ওয়াশিংটনের একতরফা সমর্থন প্রসঙ্গে কার্লসন বলেছেন:
“আমি মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে কোনো ঋণী। আমি মনে করি না যে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে কিছু দেওয়ার বাধ্যবাধকতা আছে। আমার মতে, আগামীকাল থেকেই ইসরায়েলের জন্য সব ধরনের সহায়তা এবং বিশেষ চুক্তি বন্ধ করে দেওয়া উচিত।”
এরপর টাকার কার্লসন ইসরায়েলি শাসকগোষ্ঠীর সমালোচনা করে বলেন:
“ইসরায়েল কোনো গণতন্ত্র নয়। মনে হচ্ছে যুক্তরাষ্ট্রও আর গণতন্ত্র নয়। আমাদের সরকার বারবার এমন কাজ করছে যা জনগণ চায় না। তাই এটা গণতন্ত্র নয়; বরং গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত।”
তিনি আরও বলেছেন:
“ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে—যিনি আমার ধারণার চেয়েও অনেক বেশি দুর্বল বলে প্রমাণিত হয়েছেন—এমন এক যুদ্ধে ঠেলে দিয়েছেন যা যুক্তরাষ্ট্রের ক্ষতি করছে। এটা ইহুদিদের বিরুদ্ধে কোনো আক্রমণ নয়। ইসরায়েল তাদের দাবির বিপরীতে সব ইহুদির প্রতিনিধি নয়। সত্যিই তা নয়।”
ইসরায়েলি সঞ্চালক যখন এই যুদ্ধগুলোকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন, তখন কার্লসন জবাবে বলেন:
“আমি মনে করি না শিশু হত্যা আত্মরক্ষা হতে পারে। এটা কখনোই আত্মরক্ষা হবে না। আর ৭ অক্টোবরের ঘটনাকে যতই বারবার তুলে ধরা হোক না কেন, তা আমাকে কখনোই ইসরায়েল, যুক্তরাষ্ট্র সরকার, ইরান সরকার বা অন্য কোনো সরকারের পক্ষ থেকে এমন আচরণ মেনে নিতে বাধ্য করতে পারবে না। এই কাজ সবসময়ই ভুল।” #
পার্স টুডে/এমএএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।