প্রখ্যাত মার্কিন রাজনীতিবিদ জানালেন তিনি রিপাবলিকানদের আর সমর্থন করবেন না
-
মার্কিন সাংবাদিক ও রাজনীতিবিদ টাকার কার্লসন
পার্সটুডে- মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক কর্মী টাকার কার্লসন ঘোষণা করেছেন, তিনি আর রিপাবলিক পার্টিকে সমর্থন করবেন না, কারণ দলটির নেতারা আমেরিকার জনগণের স্বার্থের চেয়ে দখলদার ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন।
আল-কুদস আল-আরাবিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তিন দশকেরও বেশি সময় ধরে রিপাবলিকানদের অন্যতম প্রধান সমর্থক ছিলেন এ কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন: ইরানের সাথে যুদ্ধের পর আমি আর এই দলের অবস্থানকে সমর্থন করতে পারি না। এই যুদ্ধ ইসরায়েলের স্বার্থে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে লড়া হয়েছিল।
কার্লসন আরও বলেন: আমি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থন করব না। একই সাথে, আমি ডেমোক্র্যাটদেরও সমর্থন করব না।
তিনি, গত নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং এখন ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলি সামরিক আগ্রাসনের পর তার ওই সমর্থনের জন্য অনুশোচনা প্রকাশ করেন।
কার্লসন বলেন: আমি ৩৫ বছর ধরে রিপাবলিকান সমর্থক ছিলাম, কিন্তু এখন আর নেই। আমার বিশ্বাস, আরও অনেকেই সমর্থন করা বন্ধ করে দেবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।