ইরানের শহীদ নেতার জানাজার সময়সূচি ঘোষণা
https://parstoday.ir/bn/news/event-i161020-ইরানের_শহীদ_নেতার_জানাজার_সময়সূচি_ঘোষণা
ইরানের ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজার নামাজ আগামীকাল (রবিবার) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের 'ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা'য় অনুষ্ঠিত হবে। শহীদ নেতার শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান আয়োজক কমিটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-07-04T14:15:23+00:00 )
জুলাই ০৪, ২০২৬ ১৪:৪৭ Asia/Dhaka
  • ইরানের শহীদ নেতার জানাজার সময়সূচি ঘোষণা

ইরানের ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজার নামাজ আগামীকাল (রবিবার) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের 'ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা'য় অনুষ্ঠিত হবে। শহীদ নেতার শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান আয়োজক কমিটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী, শহীদ ড. মিসবাহুল হুদা বাকেরি কানি, শহীদ সাইয়্যেদা বুশরা খামেনেয়ী, শহীদা জাহরা হাদ্দাদ আদেল এবং শহীদ জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজার নামাজ আগামীকাল (রবিবার) সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির ঘোষণায় বলা হয়েছে, ৩ ও ৫ জুলাই (শনিবার ও রবিবার) মোতাবেক ১৯ ও ২০ মহররম তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় দেহ মুবারকের  প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, জানাজার নামাজ এবং বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরিকল্পনা অনুযায়ী, সোমবার (৬ জুলাই) তেহরানে, মঙ্গলবার (৭ জুলাই) কোম শহরে এবং বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে শহীদ নেতাকে ইমাম রেজা (আ.)-এর রওজায় দাফন করা হবে। এছাড়া বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফ ও কারবালা শহরেও শহীদ নেতার স্মরণে বিদায় ও শোকযাত্রার অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএআর/৪