ইমাম খামেনেয়ী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামী ঐক্যকে শক্তির ভিত্তি করেছেন: ইরাকি অধ্যাপক
-
ইরাকি অধ্যাপক
পার্সটুডে- ইরাকের কুফা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জোর দিয়ে বলেছেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতা ইমাম খামেনেয়ীর ইসলামী ঐক্যবিষয়ক দৃষ্টিভঙ্গি প্রকৃত মুহাম্মাদি ইসলামের ভিত্তি থেকে উদ্ভূত। তিনি বিশ্ব সাম্রাজ্যবাদ ও উম্মাহর বিরুদ্ধে পরিচালিত বৈরী ষড়যন্ত্র মোকাবিলার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে মুসলমানদের ঐক্যকে সামনে রেখেছিলেন।
পার্সটুডে জানিয়েছে, ইরাকের কুফা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা কমিটির প্রধান ব্লাসেম আজিজ শাবিব আল-জামালি আল-মুসাভি ইসলামী ঐক্য বিষয়ক ৪০তম আন্তর্জাতিক সম্মেলনের প্রান্তে ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল- শহীদ ইমাম হজরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ীর চিন্তায় ইসলামী ঐক্য।
তিনি বলেন, শহীদ ইমাম খামেনেয়ী মুসলিম উম্মাহকে শক্তিশালী করার ক্ষেত্রে ইসলামী ঐক্যকে একটি মৌলিক বিষয় হিসেবে বিবেচনা করতেন।
তিনি আরও বলেন, ইমাম খামেনেয়ী মতপার্থক্যের দৃষ্টিকোণ থেকে ইসলামকে দেখতেন না; বরং তিনি মুসলিম উম্মাহর সন্তানদের ঐক্য, সংহতি ও পারস্পরিক বন্ধনের দিকে আহ্বান জানাতেন।
এই বিশ্ববিদ্যালয় অধ্যাপক বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ও একত্রিত হওয়া তাদের শত্রুদের মোকাবিলায় আরও শক্তিশালী ও সক্ষম করে তোলে।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন