'সৌদি শত্রুর প্রতিটি সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে ইয়েমেনে সশস্ত্র বাহিনী'
সৌদি-মদদপুষ্ট বাহিনীর সমাবেশ ও অস্ত্রাগার লক্ষ্য করে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
-
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: আমরা সফলভাবে সৌদি আরবের মদদপুষ্ট বাহিনী এবং তাদের অস্ত্রাগারকে টার্গেট করে ইয়েমেনের দক্ষিণে আল-মাখা অঞ্চলে হামলা চালিয়েছি।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানি বার্তা সংস্থা ইরনা সূত্রে জানা গেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল-মাখা অঞ্চলে সৌদি আরবের মদদপুষ্ট বাহিনী এবং তাদের অস্ত্রাগার ও যুদ্ধজাহাজকে টার্গেট করে বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তিনি আরও বলেছেন, এই অভিযানে শত্রু-বাহিনীর নৌকা ও অস্ত্রাগার ধ্বংস হয়েছে এবং তাদের কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছে।
সারি জোর দিয়ে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি শত্রুর প্রতিটি সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। #
পার্সটুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।