মার্কিন-আগ্রাসন-বিরোধী ইরানি প্রতিরোধের প্রশংসায় আনোয়ার ইব্রাহিম
https://parstoday.ir/bn/news/event-i162252-মার্কিন_আগ্রাসন_বিরোধী_ইরানি_প্রতিরোধের_প্রশংসায়_আনোয়ার_ইব্রাহিম
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ ও দৃঢ়সংকল্পের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ প্রশংসনীয়।
(last modified 2026-08-17T15:18:59+00:00 )
আগস্ট ১৭, ২০২৬ ১৮:০৭ Asia/Dhaka
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ ও দৃঢ়সংকল্পের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ প্রশংসনীয়।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “মালয়েশিয়া সেই অল্প কয়েকটি দেশের একটি, যারা ইরানের ওপর সামরিক হামলার স্পষ্ট নিন্দা জানিয়েছে।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানের প্রতিরোধ ও দৃঢ়তা প্রশংসনীয়।”

সাক্ষাৎকারের অন্য এক অংশে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে মালয়েশিয়ার পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের কথা উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেছেন, “এ ক্ষেত্রে আমরা অন্যান্য অনেক দেশের তুলনায় আরও বেশি দৃঢ় অবস্থান নিয়েছি।” #
 

পার্সটুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।