গ্যালারি
  • নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার পর ইসরাইলিদের উল্লাসের ছবি ও ভিডিও ভাইরাল

    নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার পর ইসরাইলিদের উল্লাসের ছবি ও ভিডিও ভাইরাল

    এপ্রিল ১০, ২০১৮ ১৪:৫৯

    মুক্তিকামী নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর ইসরাইলি সেনারা উল্লাস করছে - এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ইহুদিবাদী স্নাইপার দূর থেকে গুলি করে একজন নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করছে। স্নাইপারের গুলিতে যখন ওই ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তখন তা দেখে উল্লাসে মেতে ওঠেন তার সঙ্গীরা। বেদখল হওয়া বসতভিটায় ফিরে যাওয়ার অধিকার দাবিতে গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের 'মার্চ ফর রিটার্ন' (ঘরে ফেরা) আন্দোলনকালে এমন ঘটনা ঘটেছে।

  • ক্রিমিয়ায় এস-৪০০ মোতায়েন করল রুশ সেনাবাহিনী

    ক্রিমিয়ায় এস-৪০০ মোতায়েন করল রুশ সেনাবাহিনী

    এপ্রিল ০৮, ২০১৮ ০৪:৩৯

    রাশিয়ার সেনাবাহিনী দেশটির ক্রিমিয়া প্রজাতন্ত্রে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর মোড়ক উন্মোচন করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা দিবসকে সামনে রেখে গতকাল (শনিবার) এ পদক্ষেপ নেয়া হয় বলে রুশ বার্তা সংস্থা ইজভেস্তিয়া খবর দিয়েছে।

  • সৌদি আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে ইয়েমেনে বিক্ষোভ: প্রতিরোধের ডাক

    সৌদি আগ্রাসনের তৃতীয় বার্ষিকীতে ইয়েমেনে বিক্ষোভ: প্রতিরোধের ডাক

    মার্চ ২৬, ২০১৮ ১০:৪২

    ইয়েমেনের বিরুদ্ধে চালানো সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেশটির হাজার হাজার অধিবাসী রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন অংশে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বহু মানুষের প্রাণহানী ঘটিয়েছে।

  • পার্লামেন্টে ভোটাভুটি বন্ধ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ (ভিডিও)

    পার্লামেন্টে ভোটাভুটি বন্ধ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ (ভিডিও)

    মার্চ ২২, ২০১৮ ০২:৩৯

    মন্টিনিগ্রোর সঙ্গে স্বাক্ষরিত একটি সীমান্ত চুক্তির ওপর ভোটাভুটি বন্ধ করতে কসোভোর পার্লামেন্টে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে। সরকারের নিরাপত্তা বাহিনী এই গ্যাস নিক্ষেপ করেনি বরং বিরোধীদলের পক্ষ থেকে এ কাজ করা হয়েছে।