মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার স্বীকৃতি
-
ইরানি ক্ষেপণাস্ত্র
পার্সটুডে- মার্কিন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছে- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, ইরান ট্রাম্পের আরোপিত অবরোধের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম।
ইন্ডিপেন্ডেন্ট আরও লিখেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ট্রাম্পের অবরোধের বিরুদ্ধে কয়েক মাস টিকে থাকতে পারে এবং তাদের ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুদ অক্ষত রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয্যেদ আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য সঠিক নয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ২৮ ফেব্রুয়ারির তুলনায় ৭০ শতাংশ নয় বরং এটা ১২০ শতাংশ।
তাদের নতুন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, ইরানের অর্থনীতি প্রাথমিক পূর্বাভাসের তুলনায় বেশি সহনশীলতা দেখিয়েছে এবং কৌশলগত পণ্যের মজুদ মধ্যমেয়াদের জন্য যথেষ্ট।
তবে, হোয়াইট হাউসের বিবৃতির বিপরীতে মাঠ পর্যায়ের তথ্য এই ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামো এখনো সুসংগঠিত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক বা সামরিক চাপের কারণে কোনো ধরনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে না।#
পার্সটুডে/এসএ/৯