পশ্চিমবঙ্গে আহলে বাইত সম্মেলনে রেডিও তেহরানের প্রচারসামগ্রী বিতরণ
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারী সংলগ্ন এক ইমামবাড়িতে গত ৬ নভেম্বর, ২০২২ অনুষ্ঠিত হলো 'আহলে বাইত সম্মেলন' ৷ এতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে আগত মুস্তাফসিরিন নারী-পুরুষ। এছাড়া হাওড়া, মেদিনীপুর, কলকাতা, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রায় ৩০/৩৫ জন নারী-পুরুষ উৎসাহ নিয়ে যোন দেন এই অনুষ্ঠানে।
আমন্ত্রিত হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রেডিও তেহরান বাংলা বিভাগের মনিটর এস এম নাজিম উদ্দিন এবং বর্ষীয়ান শ্রোতা নিজামুদ্দিন শেখ। উপস্থিত অতিথিদের মাঝে ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব মুর্শিদাবাদ’-এর পক্ষ থেকে রেডিও তেহরানের প্রচারসামগ্রীসহ নতুন অনুষ্ঠানসূচি বিতরণ করা হয়।
সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমারপুর জামা মসজিদের ইমাম মওলানা মুনির আব্বাস নাজাফি, 'সত্যের পথে' পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ, লালবাগ চক বাজার জামা মসজিদের ইমাম সৈয়দ এহসান নাকভী। আর সঙ্গে ছিলেন বক্তা মওলানা হুসাইন খূরসিদ আবদী৷

আহলে বাইতের গুরুত্ব, মর্যাদা ও দ্বীন দুনিয়ার মুক্তি পথ হিসেবে মানবজাতির আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিশ্বব্যবস্থার নিরিখে আহলে বাইতের প্রয়োজনীতা কতটুকু তা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামীতে এ ধরনের অনুষ্ঠান আরো করার প্রত্যাশায় দোয়া খায়েরের মাধ্যমে এদিনের সম্মেলন শেষ হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।