আজ প্রত্যেক মানুষকে অবশ্যই ইরানের পাশে দাঁড়াতে হবে: সাবেক তুর্কি মন্ত্রী
-
তুরস্কের সাবেক মন্ত্রী নামিক কামাল জেবেক
পার্সটুডে - তুরস্কের সাবেক মন্ত্রী নামিক কামাল জেবেক ইরান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির বৈদেশিক সহযোগী প্রতিষ্ঠান সাহার গ্লোবাল নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ প্রত্যেক মানুষকে অবশ্যই ইরানের পাশে দাঁড়াতে হবে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, সাহার গ্লোবাল নেটওয়ার্কের আজারি রেডিওর 'মাস্ট স্ট্যান্ড আপ' অনুষ্ঠানে কামাল জেবেক বলেন: বিপ্লবের নেতার শাহাদাত ইরানের বিজয় ও ঐক্যকে আরও শক্তিশালী করেছে। শুধু তুরস্কে নয়, বিশ্বজুড়ে নেতৃত্বের অবস্থান ও ভূমিকা নিয়ে দৃষ্টিভঙ্গি ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে।
তিনি আরও বলেন, আমি তুর্কি বা মুসলিমদের কথা বলছি না; মানবতার মর্যাদা ও মূল্য বোঝেন এমন প্রত্যেক মানুষের কাছে এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়ানোর প্রত্যাশা করা হচ্ছে; ঠিক যেমনটি আমরা আজ এই সহানুভূতি ও সমর্থন প্রত্যক্ষ করছি।#
পার্সটুডে/এমবিএ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।