উন্নয়নশীল দেশের সূচকে চীন ও পাকিস্তানের নিচে রয়েছে ভারত
https://parstoday.ir/bn/news/india-i51755-উন্নয়নশীল_দেশের_সূচকে_চীন_ও_পাকিস্তানের_নিচে_রয়েছে_ভারত
উন্নয়নশীল দেশের সূচকে ভারতের অবস্থান চীন এবং পাকিস্তানের অনেক নিচে রয়েছে। আজ(সোমবার) প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডব্লিউইএফের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স বা সমেত উন্নয়ন সংক্রান্ত সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে। দাভোসে বাৎসরিক সম্মেলন শুরুর প্রাক্কালে প্রকাশ করা হলো এ সূচক ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০১৮ ১২:৩৬ Asia/Dhaka
  • উন্নয়নশীল দেশের সূচকে চীন ও পাকিস্তানের নিচে রয়েছে ভারত

উন্নয়নশীল দেশের সূচকে ভারতের অবস্থান চীন এবং পাকিস্তানের অনেক নিচে রয়েছে। আজ(সোমবার) প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডব্লিউইএফের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স বা সমেত উন্নয়ন সংক্রান্ত সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে। দাভোসে বাৎসরিক সম্মেলন শুরুর প্রাক্কালে প্রকাশ করা হলো এ সূচক ।

এতে চীন ২৬তম এবং পাকিস্তান ৪৭তম অবস্থানে থাকলেও ভারত চলে গেছে ৬২তম অবস্থানে। অবশ্য উন্নয়নশীল দেশ হিসেবে সূচকের শীর্ষে আবারো অবস্থান করে নিয়েছে লিথুয়ানিয়া।

অবশ্য গত বছরও একই সূচকে ৭৯টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ৬০তম। চীন এবং পাকিস্তানের অবস্থান যথাক্রমে ১৫ এবং ৫২তম ছিল।

জীবনযাত্রার মান, পরিবেশগত স্থিতিশীলতা এবং আরও ঋণগ্রহণের হাত  থেকে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার বিষয়গুলো সূচক প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২