সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না: সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i162012-সারা_বিশ্বকে_এক_করলেও_তোমার_কোনো_লাভ_হবে_না_সৌদিকে_ইয়েমেনের_হুঁশিয়ারি
পার্সটুডে: ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সৌদি আরবকে লক্ষ্য করে বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না।
(last modified 2026-08-08T05:03:52+00:00 )
আগস্ট ০৮, ২০২৬ ১০:৪৯ Asia/Dhaka
  • ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত
    ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত

পার্সটুডে: ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সৌদি আরবকে লক্ষ্য করে বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না।

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় বলেছেন: এই ধরনের চুক্তিগুলো পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলে না, এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বহাল থাকবে।

আল-মাসাত পাকিস্তান ও তুরস্কের নেতাদের সতর্ক করে বলেছেন: যে কেউ সৌদি আগ্রাসন ও আমাদের দেশের বিরুদ্ধে ১২ বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়।

তিনি আরও বলেছেন: ন্যায্য ও সম্মানজনক শান্তি এবং সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধ ও আগ্রাসনের চেয়ে অনেক কম।

উল্লেখ্য, শুক্রবার ৭ই আগস্ট ২০২৬, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেয়া হয়েছে ‘মক্কা সন্ধি’।#

পার্সটুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।